এক্সপ্লোর

করোনা সব ওলটপালট করে দিয়েছে, এবার টেস্ট পরীক্ষা ছাড়াই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে শিক্ষক নিয়োগের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। টেট-এ যাঁরা উত্তীর্ণ, তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে সাড়ে ১৬ হাজার শূন্যপদে নিয়োগ হবে। এমনকী নতুন করে টেট নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা: করোনা আবহে এবার টেস্ট পরীক্ষা ছাড়াই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি, ১৬ হাজার ৫০০ শূন্য পদে ডিসেম্বর থেকে শিক্ষক নিয়োগ শুরু। খুব তাড়াতাড়ি প্রাথমিকেও নতুন করে টেট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিকের টেস্ট হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। উচ্চমাধ্যমিকের টেস্টও হয় একই সময়ে। কিন্তু করোনা সংক্রমণ সব কিছু ওলটপালট করে দিয়েছে এবার। দশম শ্রেণির পড়ুয়ারা, যারা ২০২১-এ মাধ্যমিক পরীক্ষায় বসবে তারা স্কুলে গিয়ে ক্লাস করতে পেরেছে আড়াই মাসের মতো। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অবস্থা আরও সঙ্গীণ। স্কুলে গিয়ে একটি ক্লাসো করতে পারেনি।এই প্রেক্ষাপটে টেস্ট ছাড়াই প্রায় ১৮ লক্ষ পড়ুয়াকে মাধ্য্যমিক, উচ্চমাধ্যমিকে বসার ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী। অর্থাত্‍, দশম এবং দ্বাদশে পাঠরত প্রত্যেক পড়ুয়াই মাধ্যমিক ও উচ্চমধ্যমিকে বসার সরাসরি সুযোগ পাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সাধারণত ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হয়। উচ্চমাধ্যমিক হয় মার্চে। কিন্তু এবার পরীক্ষা কবে হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি সরকার। নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে, না কি পরীক্ষা পিছোবে? সিলেবাস কতটা কাটছাঁট করা হবে? এ সব নিয়ে সরকারি স্তরে আলোচনা চলছে বলে সূত্রের খবর। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে শিক্ষক নিয়োগের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। টেট-এ যাঁরা উত্তীর্ণ, তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে সাড়ে ১৬ হাজার শূন্যপদে নিয়োগ হবে। এমনকী নতুন করে টেট নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যে প্রাথমিক টেটের জন্য প্রায় আড়াই লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষা হবে অফলাইনে। যাঁরা টেট উত্তীর্ণ তাঁদের নিয়োগ হবে ধাপে ধাপে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অনুপস্থিত ছিলেন। এঁদের মধ্যে গৌতম ও রবীন্দ্রনাথ অসুস্থ বলে এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget