এক্সপ্লোর

চিন সীমান্তে যাচ্ছে বাহিনী, সিমলায় হইচই করে উৎসাহ দিলেন তিব্বতীরা

এই জওয়ানরা এতদিন ছিলেন সুগার সেক্টরে। এবার তাঁদের হিমাচলের বিভিন্ন সীমান্ত এলাকায় পাঠানো হচ্ছে।

সিমলা: হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি ও কিন্নরে ভারত-চিন সীমান্তে মোতায়েন হতে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে জওয়ানদের উৎসাহ দিলেন স্থানীয় তিব্বতী বাসিন্দারা। লাদাখে চিনা আগ্রাসনের জেরে ভারত-চিন সম্পর্ক এখন তলানিতে। দু’দেশের আলোচনার ফাঁকেই ফের আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে চিন। তাই সীমান্তে পাহারা বাড়াতে স্পেশাল টিবেটান ফ্রন্টিয়ার ফোর্সের আরও জওয়ানকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই ফোর্সের একটা বড় অংশ তৈরি হয়েছে তিব্বতী শরণার্থীদের নিয়ে। তিব্বত থেকে ভারতে আশ্রয় নেওয়া উদ্বাস্তু তিব্বতীদের অনেকে থাকেন হিমাচল প্রদেশের পান্থাঘাটি এলাকায়। সিমলা জাতীয় সড়কের দু’পাশে দাঁড়িয়ে এসটিএফএফ জওয়ানদের উৎসাহ দিলেন তাঁরা, সৌভাগ্য কামনা করে হাতে তুলে দিলেন খাতা, যা হল বৌদ্ধদের প্রার্থনা মন্ত্র লেখা স্কার্ফ। এই জওয়ানরা এতদিন ছিলেন সুগার সেক্টরে। এবার তাঁদের হিমাচলের বিভিন্ন সীমান্ত এলাকায় পাঠানো হচ্ছে। তিব্বতীরা আশা প্রকাশ করেছেন, একদিন চিনা আগ্রাসনমুক্ত স্বাধীন তিব্বত দেখতে পাবেন তাঁরা। তাঁরা বলেছেন, সাম্প্রতিক ভারত-চিন অশান্তিতে স্পেশাল টিবেটান ফ্রন্টিয়ার ফোর্স বড় ভূমিকা নিয়েছে। এই পরিস্থিতিতে সেনার আত্মবিশ্বাস বাড়ানো ভূমিহারা হওয়া তিব্বতীদের কর্তব্যের মধ্যে পড়ে। সিমলা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র রাকেশ শর্মা বলেছেন, দেশের সাহসী জওয়ানদের সম্মান জানানো তাঁদের পক্ষে গৌরবের বিষয়।

সেরা শিরোনাম

Katwa News: ‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই
‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই
SIR Row : 'হর গলি যন্তর মন্তর', পুলিশের অনুমতি না নিয়েই SIR-বিরোধী বিশাল কর্মসূচির উদ্যোগ নতুন সংগঠনের; দীপকে-বোরাদের আমন্ত্রণ
'হর গলি যন্তর মন্তর', পুলিশের অনুমতি না নিয়েই SIR-বিরোধী বিশাল কর্মসূচির উদ্যোগ নতুন সংগঠনের; দীপকে-বোরাদের আমন্ত্রণ
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Science News: সত্যি সত্যিই ডেমোগর্গন চলে এল পৃথিবীতে? সিসিটিভিতে রহস্যময় প্রাণীর দেখা মিলল, অন্য ডাইমেনশন থেকে এসেছে বলে দাবি
সত্যি সত্যিই ডেমোগর্গন চলে এল পৃথিবীতে? সিসিটিভিতে রহস্যময় প্রাণীর দেখা মিলল, অন্য ডাইমেনশন থেকে এসেছে বলে দাবি

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget