এক্সপ্লোর

যৌন খিদে আবার জেগে উঠবে ভেবে বাঘের মাথা, যৌনাঙ্গ ছেদ! গ্রেফতার ৩

মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভে মুণ্ডহীন বাঘের দেহ ঘিরে রহস্যের অবসান

নয়াদিল্লি: গত অগাস্টের ঘটনা। মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভের কেন নদীতে ভাসতে দেখা গিয়েছিল মুণ্ডহীন একটি বাঘের দেহ, যার যৌনাঙ্গ, একটিও নখ ছিল না।

এমন ঘটনায় তাজ্জব হয়ে যান বন দফতরের কর্তারা। কে বা কারা কী উদ্দেশ্যে বাঘটিকে এভাবে মারল ,তা বুঝে উঠতে পারছিল না বন দফতর। অবশেষে সেই কাণ্ডের কিনারা করে ফেলল মধ্যপ্রদেশের ব্যঘ্র সংরক্ষণ বাহিনী (এসটিএসএফ)। ৩ জনকে গ্রেফতার করেছে তারা।

অভিযুক্তরা কেন নদীর ধারে পালকোহা গ্রামের বাসিন্দা। শুধু নৌকার মাধ্যমে যাতায়াত করা যায় ওই গ্রামে। আচ্ছেলাল নামে ওই গ্রামের এক ব্যক্তি এই কাণ্ডের আসল মাথা বলে জানিয়েছেন তদন্তকারীরা।

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, আরেকটি বাঘের সঙ্গে লড়াইয়ে "পি১২৩" নামাঙ্কিত বাঘটি নদীতে ডুবে মারা যায়। ৮ অগাস্ট বাঘের দেহটি দেখতে পায়  আচ্ছেলাল।

তাঁর সঙ্গী ছিল ঘনশ্যাম কুশওয়াহ,নাথু রায়কোয়ার। এরা তিনজন মিলে বাঘের দেহটিকে টেনে নিয়ে আসে। এরপর একে একে অঙ্গচ্ছেদ করে।

আলাদা করে ফেলা হয় বাঘের মাথা। উপড়ে নেওয়া হয় নখ। এমনকি যৌনাঙ্গ কেটে নেওয়া হয়। আচ্ছেলাল ও রায়কোয়ার মিলে বাঘের মাথাটিকে ক্ষেতে টাঙিয়ে রেখেছিল, যাতে গবাদি পশুদের ভয় দেখানো যায়।

আচ্ছেলালের ধারণা ছিল, বাঘের মাথা, যৌনাঙ্গ ও নখের মাধ্যমে লিবিডো বা যৌন উত্তেজনা বাড়ানো যায়। সেই উদ্দেশ্য সিদ্ধ করতেই বাঘের অঙ্গচ্ছেদ করেছিল সে।

অন্যদিকে মুণ্ডহীন দেহ খুঁজে পাওয়ার পরই বন দফতর তদন্ত শুরু করে। তদন্তের আঁচ পেয়েই আচ্ছেচলকে প্রমাণ লোপাট করে দেওয়ার পরামর্শ দেয় গ্রামেরই বাসিন্দা কুশওয়াহা।

এরপরই বাঘের মাথাটি তারা নদীতে ভাসিয়ে দেয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। শিকারী কুকুরের সাহায্যে এই তিনজনের সন্ধান পেয়ে যায় বন দফতর।

গ্রেফতার করা হয় অভিযুক্ত তিনজনকেই। জেরায় তারা অপরাধ কবুল করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। প্রথমে বাঘের মুণ্ড দেখতে পাওয়ায় বনকর্তারা ভেবেছিলেন, এটা হয়তো কোনও চোরাশিকারীর কাজ। পরে গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

তবে এটাই প্রথম নয়। এর আগেও ছটি বাঘ মারা গিয়েছে। ২০০৫ সালে ঠিক এ ভাবেই একটি মুণ্ডহীন বাঘের দেহ খুঁজে পাওয়া গিয়েছিল পান্না টাইগার রির্জাভের কেন নদীতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget