এক্সপ্লোর
দিনহাটায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ প্রধানের অনুগামীদের বিরুদ্ধে
প্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

কোচবিহার: ফের কোচবিহারের দিনহাটায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার জনৈক তৃণমূল সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ উঠল দলেরই প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। দিনহাটার পুটিমারি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যা রচিমা বিবির অভিযোগ, প্রায় আড়াই বছর ধরে তাঁকে কাজ করতে দিচ্ছেন না দলেরই প্রধান সাহানা পারভিন। উন্নয়নমূলক কাজে নেওয়া হচ্ছে কাটমানি। গতকাল পঞ্চায়েত অফিসে প্রধানের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে যান তাঁর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা। প্রধানের সঙ্গে বাদানুবাদ হওয়ায় তাঁর অনুগামীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত তৃণমূল নেতা হাসপাতালে ভর্তি। প্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Before You Go
Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার





















