এক্সপ্লোর

Saket Gokhale: ফের গ্রেফতার সাকেত গোখলে, এবার ইডির হাতে

TMC Leader Arrested:একটি প্রতারণা মামলায় অভিযুক্ত সাকেত এখন গুজরাতের একটি জেলে রয়েছেন

নয়াদিল্লি: এবার ইডির হাতে গ্রেফতার হলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল। ক্রাউড ফান্ডিং (Crowdfunding)-এর মাধ্যমে তোলা সম্পদের তছরুপের একটি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি (ED)।  একটি প্রতারণা মামলায় অভিযুক্ত সাকেত এখন গুজরাতের একটি জেলে রয়েছেন। সেই অবস্থাতেই তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে সাকেল গোখেলকে গ্রেফতার করে আহমেদাবাদ সাইবার ক্রাইম ব্রাঞ্চ। সেটাও ক্রাউডফান্ডিংয়ের তছরুপের কারণেই হয়েছিল।

তারও আগে গুজরাতে: 
মোরবি সেতু বিপর্যয়ের পর নরেন্দ্র মোদির সফরের খরচ সংক্রান্ত একটি ট্যুইট করায়, সাইবার আইনে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। সেই মামলায় জামিন পান তিনি। তারপরে ফের তাঁকে  গ্রেফতার করে বিজেপি শাসিত গুজরাতের পুলিশ। সাইবার আইনের পর এবার জনপ্রতিনিধিত্ব আইনে গ্রেফতার করা হয়। চারদিনে দুবার গ্রেফতারের পরে দুবারই জামিন পান তিনি।

এই ঘটনার পর গুজরাতের মোরবিতে পৌঁছয় তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল। দলে ছিলেন সাংসদ দোলা সেন, শান্তনু সেন, খলিলুর রহমান, অসিত মাল ও সুনীল মণ্ডল। মুখ্যমন্ত্রীর নির্দেশে মোরবিতে যায় তৃণমূলের প্রতিনিধিদল। শুধু তা-ই নয়, গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয় তৃণমূল। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যায় তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। জনপ্রতিনিধিত্ব আইন ভাঙা হয়েছে, এই অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল।    

ট্যুইট করেছিলেন অভিষেক:
ওই ঘটনার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ''মাত্র ৩ দিনের ব্যবধানে দু'বার সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ (Gujrat Police)। তাও আবার আদর্শ আচরণবিধি থাকার মধ্যেই। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। বিজেপির আজ্ঞাবহ হয়ে কাজ করছে। নড়বড়ে অবস্থায় গণতন্ত্র।'

সমালোচনা করেছিলেন মমতা:
ওই ঘটনায় জামিন পাওয়ার পরে ফের গ্রেফতার করা হয়েছিল সাকেত গোখেলকে। তার আগে একবার দলের সঙ্গে মেঘালয়ে গিয়েছিলেন তিনি। শিলংয়ে সাকেতকে মঞ্চে এনে মমতা বলেছিলেন, 'নেতা হলে ধৈর্য্য থাকতে হয়, সহ্য করতে হয়।'

দিল্লির বঙ্গভবনে অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের যাওয়া নিয়ে উত্তপ্ত হয়েছিল বঙ্গ-রাজনীতি। যাকে কেন্দ্র করে, পঞ্চায়েত ভোটের আগে ফের, একবার সামনে এসেছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের সংঘাত। প্রশাসন সূত্রে খবর, ২৯শে ডিসেম্বর, দিল্লির চাণক্যপুরীর নিউ বঙ্গভবনে দিল্লি ও গুজরাত পুলিশ কোনও কিছু না জানিয়ে, আচমকা অভিযান চালায়। দিল্লি ও গুজরাত পুলিশের টিম তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে তাঁর ঘর থেকে বের করে নিয়ে যায়। একইসঙ্গে, বঙ্গভবনের সার্ভার রুমে ঢুকে নিয়ে চলে যায় সিসি ক্যামেরার ফুটেজের হার্ডডিস্কও। গোটা ঘটনায় গুজরাত পুলিশ ও দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাজ্য প্রশাসন। ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে সম্মানিত হবেন ৯০১ জন পুলিশকর্মী; সাহসিকতা, সেবামূলক কাজে পুরস্কার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget