Sovandeb Chatterjee Health: হাসপাতালে ভর্তি শোভনদেব চট্টোপাধ্যায়
গত ১৮ ফেব্রুয়ারি শোভনদেব চট্টোপাধ্যায়ের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট সামনে আসে। মৃদু উপসর্গ থাকায় তাঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।

কলকাতা: হাসপাতালে ভর্তি হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। করোনার উপসর্গ বেড়ে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়াতে মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের বিদ্যুৎমন্ত্রীকে।
গত ১৮ ফেব্রুয়ারি শোভনদেব চট্টোপাধ্যায়ের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট সামনে আসে। মৃদু উপসর্গ থাকায় তাঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।
করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী। ট্যুইটে শোভনদেব চট্টোপাধ্যায় লিখেছিলেন, 'আমি করোনা পজেটিভ। আপাতত হোম আইসোলেশনে রয়েছি। বিগত সাত দিনে আমার সংস্পর্শে আসা প্রত্যেককেই নিজেদের কোয়ারেন্টাইন করুন।'
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?