এক্সপ্লোর

Madan Mitra on Dhankar: "পাড়ার লোকেরা বলতেন, কালো কুকুর চিৎকার করে", রাজ্যপালকে পতাকা ইস্যুতে মন্তব্য মদনের

উত্তরবঙ্গে সফররত রাজ্যপালকে কালো পতাকা। কটাক্ষের সুরে রাজ্যপালকে আক্রমণ তৃণমূল নেতা মদন মিত্রর।

কলকাতা : উত্তরবঙ্গে সফররত রাজ্যপালকে আজ প্রথমে মাটিগাড়ায় এবং পরে কার্শিয়ং স্টেশনের কাছে কালো পতাকা দেখানো হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে বলে জানা গেছে। এনিয়ে এবার তীব্র কটাক্ষের সুরে তৃণমূল নেতা মদন মিত্র বললেন, যেখানেই যাই শুনি রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়েছে। উনি যেখানে যান লাল, হলুদ বা সবুজ দেখানো হয় না। শুধু কালো কেন দেখানো হয় ? 

সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, যখন ছোট ছিলাম পাড়ার লোকেরা বলতেন, কালো কুকুর চিৎকার করে। জানি না, জনতা ওঁকে কী ভাবেন ! ধনকড়ের কালো ছাড়া অন্য কোনও রং পছন্দ নয় ? হলুদ দেখাও, সবুজ দেখাও। দৃশ্যে (সিনেমা) এলে দেখা যাবে, কালো কুকুর চিৎকার করছে। উনি একজন রাজ্যপাল। খুবই দুর্ভাগ্যের। সকলকে অনুরোধ করব, রাজ্যপালের জন্য অন্তত একবার করে সোনালি, লাল দেখান। সব সময় কুকুরের মতো কালো কেন দেখান ? কারণ, সব সময় আমাদের মনে আসে, কালো কুকুর চিৎকার করে।    

সাতদিনের সফরে আজই উত্তরবঙ্গ গেছেন রাজ্যপাল। উত্তরবঙ্গে এর আগেও তিনি ভোট পরবর্তী হিংসার বিষয় পর্যবেক্ষণে গিয়েছিলেন। এবার দার্জিলিংয়ে থাকাকালীন বহু মানুষের সঙ্গে কথা বলবেন। এখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। আজ বাগডোগরা বিমানবন্দের নামার পর ভোট পরবর্তী হিংসা নিয়ে এক দফা সুর চড়ান রাজ্যপাল। বলেন, স্বাধীনতার পর এত ভয়ানক ভোট পরবর্তী হিংসা, এমন বর্বরতা, এত আতঙ্ক কখনও দেখিনি। প্রজাতন্ত্রে সব থেকে জরুরি বিষয়- উন্নতি, জনকল্যাণ, মানুষের মনে যেন আতঙ্ক না থাকে। কিন্তু, এখন এত আতঙ্ক যে, আতঙ্কে আতঙ্ক নিয়ে চর্চা শুধু করতে পারছেন না মানুষ।

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তিনি রওনা দেন। সেই পথেই প্রথমে মাটিগাড়ায় এবং পরে কার্শিয়ং স্টেশনের কাছে তৃণমূলের তরফে কালো পতাকা দেখানো হয় রাজ্যপালকে। এনিয়ে তৃণমূলের বক্তব্য, পাহাড়ে শান্তির পরিবেশ রয়েছে। পরিবেশ অশান্ত করার জন্য রাজ্যপাল পাহাড়ে এসেছেন বলে অভিযোগ তাদের। সেই কারণেই তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ভিডিও

Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget