এক্সপ্লোর

TMC Mahua Moitra Speech:প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ

লোকসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগের সম্মুখীন হতে পারেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ পিপি চৌধুরী ও নিশিকান্ত দুবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে লোকসভায় মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দিয়েছেন বলে জানা গেছে। 

নয়াদিল্লি: লোকসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগের সম্মুখীন হতে পারেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ পিপি চৌধুরী ও নিশিকান্ত দুবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে লোকসভায় মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দিয়েছেন বলে জানা গেছে। 
সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের সাংসদ সোমবার প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্য লোকসভার রেকর্ড থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। 
পিপি চৌধুরী বুধবার লোকসভায় বলেছেন, আমি মহুয়া মৈত্রর বিরুদ্ধে নোটিশ দিয়েছি। বিতর্কে অংশগ্রহণ করে তিনি প্রাক্তন প্রধান বিচারপতির আচরণ নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। প্রাক্তন প্রধান বিচারপতির আচার আচরণ নিয়ে সভায় কি আলোচনা করা যায়?
পিপি চৌধুরী বলেছেন, বিচারপতিদের আচার ব্যবহার নিয়ে সভায় কোনও আলোচনা করা যায় না। সভায় বর্তমান ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের সম্পর্কে কোনও অভিযোগ করা যায় না। 
চৌধুরী আরও বলেছেন, যদি কোনও সদস্য নিয়মের বিরুদ্ধে মন্তব্য করেন তা স্বাধিকারভঙ্গের সামিল। মহুয়া মৈত্রর মন্তব্য রেকর্ড থেকে সরানো হয়েছে। কিন্তু তিনি জেনেবুঝে ওই মন্তব্য করেছিলেন। তা ট্যুইটার হ্যান্ডেল ও ইউটিউবেও রয়েছে। 


নিশিকান্ত দুবে বলেছেন, তৃণমূল কংগ্রেস সাংসদ প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, বিজেপির পক্ষ থেকে এমনটা কোনওদিনও করা হয়নি। তিনি আরও বলেছেন, মহুয়া মৈত্রের ওই মন্তব্যে তৃণমূল কংগ্রেসের মানসিকতারই প্রতিফলন ঘটেছে। 

দুবে অধ্যক্ষের কাছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রক্রিয়া চালানোর আর্জি জানিয়েছেন এবং তাঁর সদস্যপদ খারিজেরও দাবি জানিয়েছেন। অধ্যক্ষের আসনে থাকা এনকে প্রেমচন্দ্রন বলেছেন, দুটি নোটিশই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিবেচনাধীন রয়েছে। 
সূত্রের খবর, মহুয়া মৈত্র লোকসভায় তাঁর বিতর্কিত মন্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার পর বিজেপি তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছে।প্রাক্তন আইনপ্রতিমন্ত্রী পিপি চৌধুরী ও নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দিয়েছেন। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget