এক্সপ্লোর

Giriraj Singh: 'ভুয়ো জব কার্ডের নামে দুর্নীতি বাংলায়..', মমতাকে নিশানা গিরিরাজের

Giriraj Attacks Mamata: সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, কী বললেন গিরিরাজ সিংহ ?

নয়াদিল্লি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আজ দিল্লিতে তৃণমূল (TMC)। আজ থেকে শুরু দু'দিনের কর্মসূচি। রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ধর্না শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের মন্ত্রী সাংসদরা (Abhishek Banerjee)। যদিও তা দীর্ঘতর হয়নি, তৃণমূলের ধর্নার শেষলগ্নে বিশৃঙ্খলা। ধাক্কাধাক্কি। লাঠি উঁচিয়ে ধর্না থেকে তুলে দেয় দিল্লি পুলিশ। শাহ-র পুলিশের বিরুদ্ধে তীব্র অভিযোগে ফুঁসছে বাংলার শাসকদল (TMC)। আর এহেন পরিস্থিতিতেই রাজ্য সরকারকে জোর নিশানা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী (Giriraj Singh)। 

সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন গিরিরাজ সিংহ। তিনি সাফ জনিয়েছেন, 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক থেকে আবাস যোজনা, বাংলাকে বঞ্চনা করেনি কেন্দ্র। বাংলার গ্রামোন্নয়নে ইউপিএ জমানার তুলনায় দ্বিগুণ বরাদ্দ করেছে এই সরকার। ভুয়ো জব কার্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বাংলায়।'

'বাংলায় ১০০ দিনের কাজের টাকা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। ১০০ দিনের কাজের টাকা নিয়ে বাংলায় রাজনীতি করা হয়েছে। ইউপিএ জমানায় ১৪ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল।বিজেপির জমানায় বাংলার জন্য ১০০ দিনের কাজে ৪ গুণ টাকা বরাদ্দ হয়েছে।বাংলায় যাদের দোতলা-তিনতলা বাড়ি তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন। যাদের বাড়ি পাওয়ার তাঁরা পাননি। বাংলায় মাটির বাড়ি ধসে মৃত্যুর দায় তৃণমূল সরকারের'। সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়দের পাশে বসিয়ে দিল্লি থেকে আক্রমণ সুকান্ত মজুমদারের।

সাংবাদিক বৈঠকের মাঝেই কথা থামিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজঘাটে বাকি যে তৃণমূল শিবিরের নেতা-কর্মীরা হাজির ছিলেন তাঁদের 'ঠেলে' বাইরে করে দেওয়ার অভিযোগ ওঠে। হুইসেল বাজিয়ে, লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের কার্যত তাড়া করে রাজঘাট থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গোটা ঘটনার মাঝেই দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়িতে রাজঘাট ছেড়ে বেরোলেও তৃণমূলের (TMC) বাকি অনেক নেতা ও কর্মীদের দিল্লি পুলিশের হেনস্থার মুখেই পড়তে হয় বলেই অভিযোগ।

আরও পড়ুন, পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, কীভাবে পরিচালনায় এলেন তপন সিংহ ?

তৃণমূলের কংগ্রেসের সর্বভারীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশের মাঝে এসে হঠাৎই ধাক্কাধাক্কি করে এই পরিস্থিতি তৈরি করেছে দিল্লি পুলিশ ও সিআরপিএফ। প্রতিবাদ জানিয়ে বেরিয়ে যাওয়ার কথা জানালেও কোনও কথাই কানে তোলেনি দিল্লি পুলিশ। যদিও দিল্লি পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে, গান্ধী জয়ন্তী উপলক্ষে রাজঘাটে শ্রদ্ধা জানাতে অনেকে আসেন। কিন্তু তৃণমূলের ধর্নার জেরে একদিকের গেটে প্রচুর ভিড় জমে গিয়েছিল। তাই তৃণমূল কর্মীদের প্রথমে বারবার সরে যেতে বলে মাইকে জানানো হয়। তারপরও তাঁরা না সরায় তাঁদের সরিয়ে দেওয়া হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget