এক্সপ্লোর

কান্দিতে বিএসএফ জওয়ানকে গণপিটুনি, গ্রেফতার ২ তৃণমূল কর্মীর ১৮ ধণ্টাতেই জামিন!

প্রশ্ন উঠছে কান্দি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, হামলার ঘটনার ছবি সিসিটিভিতে ধরা পড়লেও গ্রেফতার করতে কেন এত দেরি? শুধুমাত্র শাসকদলের কর্মী হওয়াতেই কি কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে ছাড়? ছবিতে মারধরের সময় এতজন দেখা গেলেও গ্রেফতার কেন মাত্র দুজন?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাতে গ্রেফতার, দুপুরে জামিন! গ্রেফতার হতে সময় লাগল ৭২ ঘণ্টা! জামিন মিলল ১৮ ঘণ্টাতেই! মুর্শিদাবাদের কান্দিতে বিএসএফ জওয়ানকে গণপিটুনির অভিযোগে সোমবার রাতে গ্রেফতার হন পঞ্চায়েত সদস্য সহ ২ তৃণমূল কর্মী। সোমবার এবিপি আনন্দে খবর দেখানোর পরই নড়েচড়ে বসে প্রশাসন। কিন্তু মঙ্গলবার কান্দি কোর্টে তোলা হলে দুজনেরই জামিন মঞ্জুর করেন বিচারক। প্রশ্ন উঠছে কান্দি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, হামলার ঘটনার ছবি সিসিটিভিতে ধরা পড়লেও গ্রেফতার করতে কেন এত দেরি? শুধুমাত্র শাসকদলের কর্মী হওয়াতেই কি কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে ছাড়? ছবিতে মারধরের সময় এতজন দেখা গেলেও গ্রেফতার কেন মাত্র দুজন? ঘটনায় ক্ষুব্ধ আক্রান্ত জওয়ানের দাদা রাজেশ সাহানি বলেন, শাসক দলের লোক হওয়ার জন্য ছাড়, কেন দুজন গ্রেফতার?, অন্যান্যদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এবার জামিন ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, মিডিয়ার চাপে গ্রেফতার করতে বাধ্য হল, কিন্তু সবই জামিনযোগ্য ধারায় মামলা। ছাড়া পেয়ে যাবে। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, তিনি কিছু না করলে প্রধানমন্ত্রীকে জানাব, দরকারে হাইকোর্টে যাব। বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণের জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, এখানে গনপিটুনি হয়েছে তো, শুধু দুজন তো ছিল না, আরও লোক ছিল, তারা কোথায়, তাদের কেন পুলিশ গ্রেফতার করছে না? জামিনের বিষয়ে মুখে কুলুপ আঁটলেও ঘটনার নিন্দা করেছে তৃণমূলও। দলের মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক গুরুপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, এই ঘটনা নিন্দাজনক, বেনোজল কেউ এই ঘটাল কিনা ভেবে দেখা উচিত। জামিন প্রসঙ্গে মুখ খুলতে চাননি তিনি। শুক্রবার মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূলের ‘বঙ্গধ্বনি’ কর্মসূচির মিছিলে ঢুকে পড়ায় এক বিএসএফ জওয়ানকে গণপিটুনির ছবি সামনে আসে। হাতে ও মাথায় গুরুতর চোট পান বিশ্বজিত্‍ সাহানি নামে ৩২ বছরের এই জওয়ান। অপরাধ করেও আর কতদিন শুধুমাত্র ক্ষমতার জোরে ছাড় পেয়ে যাবেন দুষ্কৃতীরা, প্রশ্ন সব মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget