এক্সপ্লোর

Toolkit Case: টুলকিট কাণ্ডে দিল্লি পুলিশের নজরে আরও দুই

পুলিশ জানিয়েছে, প্যাটারসন ভুয়ো খবর ছড়ানোর জন্য টুলকিট তৈরি করে রেখেছিলেন। ইতিমধ্যে দিশা রবি, পুণের ইঞ্জিনিয়ার শান্তনু মুলুক এবং আইনজীবী নিকিতা জ্যাকবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে দিল্লি পুলিশের সাইবার সেল।

নয়াদিল্লি: গ্রেটা থুনবার্গ টুলকিট কাণ্ডে আরও দুই নাম জড়াল। তাঁদের নাম থিলাকা এবং মেরিনা প্যাটারসন। পুলিশ সূত্রে খবর, মেরিনা প্যাটারসন মো ধালিওয়ালের ফার্মে রিলেশনশিপ ম্যানেজারের কাজ করেন। ধালিওয়াল কানাডা ভিত্তিক খালিস্তানপন্থী পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং স্কাইরকেট নামে ডিজিটাল ব্র্যান্ডিং সংস্থাতেও কাজ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, প্যাটারসন ভুয়ো খবর ছড়ানোর জন্য টুলকিট তৈরি করে রেখেছিলেন। ইতিমধ্যে দিশা রবি, পুণের ইঞ্জিনিয়ার শান্তনু মুলুক এবং আইনজীবী নিকিতা জ্যাকবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে দিল্লি পুলিশের সাইবার সেল। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তল্লাশি শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, ভারতীয় কৃষকদের জন্য সংহতি বলে একটি ড্রাফ্ট করে রেখেছিলেন মেরিনা প্যাটারসন, নিকিতা এবং শান্তনু। জানা গিয়েছে, মৃত এবং আহতের সংখ্যা সম্পর্কে ভুল তথ্য ছিল। আর তা থেকেই ভুয়ো খবর ছড়ানোর পরিকল্পনা ছিল। চলতি সপ্তাহের শুরুতে টুলকিট কাণ্ডে ধৃত শান্তনুর কম্পিউটারের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে। অনুসন্ধানের পরোয়ানা না থাকা সত্বেও মহারাষ্ট্র পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ শান্তনুর বাবার।  দিল্লি পুলিশের দাবি, রবি এবং জ্যাকব, শান্তনু টুলকিট তৈরি করে অন্যদের সঙ্গে শেয়ার করতেন। এদিকে অভিযুক্ত নিকিতা জেকবকে শর্তসাপেক্ষ জামিন মুম্বই হাইকোর্ট। আগামী ৩ সপ্তাহের জন্য তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে আদালত।

প্রসঙ্গত, কৃষি আইন বাতিলের দাবিতে এবং কৃষক আন্দোলনকে সমর্থন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুলকিট শেয়ার করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এই টুলকিটের সঙ্গে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র  দিবসের হিংসাত্মক ঘটনার যোগ রয়েছে বলে অভিযোগ দিল্লি পুলিশের। দিল্লি পুলিশের অভিযোগ, সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরির জন্য এই টুলকিট তৈরি এবং ছড়িয়ে দেওয়ার হয়েছে। বিবৃতি জারি করে তারা জানিয়েছে, সমাজের বিভেদ তৈরির জন্য এই কাজ করেছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget