এক্সপ্লোর

এখানে হয়েছে শাহরুখের ছবির শ্যুটিং, এখন থেকে গোয়ার এই গ্রামে ছবি তুললেই দিতে হবে টাকা

বলিউডের দৌলতে পারা গ্রামের ঠাঁই হয়েছে রূপোলি পর্দায়।

গোয়া: পারা। গোয়ার এই গ্রামের নৈস্বর্গিক সৌন্দর্য্য ভ্রমণ পিপাসুদের কাছে সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তারপর বলিউডের দৌলতে পারা গ্রামের ঠাঁই হয়েছে রূপোলি পর্দায়। শাহরুখ খান, আলিয়া ভট্ট অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতেও এই গ্রামের একাধিক স্থানের দৃশ্য রয়েছে। হলিউডও এসেছে এখানে শ্যুট করতে। ফলত, একে তো প্রাকৃতিক শোভা তার ওপর সিনেমার ছোঁয়ায় গোয়ার পারা হয়ে উঠেছে দেশের অন্যতম ট্যুরিজম ডেস্টিনেশন। দেশ-বিদেশের বহু ভ্রমণ পিপাসু মানুষ প্রায়ই এই গ্রামে আসেন এবং লেন্সবন্দি করে নিয়ে যান পারার প্রাকৃতিক সৌন্দর্য্য। এর জন্য আলাদা করে এক পয়সাও পর্যটকদের দিতে হত না। তবে এখন থেকে দিতে হবে। ১০০ থেকে ৫০০, ছবি অনুযায়ী দাম চোকাতে হবে। ফ্রি-তে আর পারার সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দি করা যাবে না। বাণিজ্যিক কারণে কোনও ছবি শ্যুট করা হলে তো বটেই এমনকি ঘুরতে গিয়ে ছবি তুললেও দিতে হবে টাকা।

পারা পঞ্চায়েতের এই নতুন নিয়মের কারণে তারা একাধিক ট্যুরিজম সংস্থার সমালোচনার মুখে পড়েছে। গোয়ার ট্যুরিজম অ্যাসোসিয়েশন যেমন বলছে, “এটা খুবই খারাপ একটি প্রবণতা। ট্যুরিস্টদের অকারণ হেনস্থা হতে হচ্ছে। অন্য গ্রামগুলো এই একই ধরনের কর চালু করার আগে পারা গ্রামের এই কর তুলে দেওয়া উচিত।”

যদিও পারা পঞ্চায়েতের দাবি, পর্যটকদের বেড়াতে এসে বিশৃঙ্খলা তৈরি করেন। অনেক সময়ই প্রাকৃতিক সৌন্দর্য্য বিনষ্ট করা হয়। বিশেষ করে নারকেল গাছে পরিবেষ্টিত রাস্তায় অভব্যতা হয় সবথেকে বেশি। এমনটা যেন না হয় সেকারণেই জরিমানার বদলে কররীতি চালু করা হয়েছে।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget