এক্সপ্লোর

৪-ই পরবর্তী বৈঠক, দাবি না মিটলে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর নিয়ে প্যারেড, হুঁশিয়ারি কৃষকদের

নতুন বছরে পদার্পণ করলেও এখনও মেলেনি কৃষকদের সমস্যার সমাধান সূত্র। এদিন কৃষকদের ৭ জনের প্রতিনিধি দল সাংবাদিক বৈঠক করে। তাঁরা জানান, ৬ জানুয়ারি থেকে আগামী ১৫ দিনের জন্য নতুন দাবি নিয়ে আন্দোলনে নামব।

নয়াদিল্লি: দাবি পূরণ না হলে এবার রাজধানীর বুকে প্যারেড করার হুঁশিয়ারি দিলেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা। শনিবার আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর নিয়ে দিল্লিতে প্যারেড করবেন বিক্ষোভকারীরা। শনিবার একথা জনিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা। এদিন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা যোগেন্দ্র যাদব কৃষি আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করেন।

২০২০ পেরিয়ে ২০২১ সাল শুরু হয়েছে। নতুন বছরে পদার্পণ করলেও এখনও মেলেনি কৃষকদের সমস্যার সমাধান সূত্র। এদিন কৃষকদের ৭ জনের প্রতিনিধি দল সাংবাদিক বৈঠক করে। তাঁরা জানান, ৬ জানুয়ারি থেকে আগামী ১৫ দিনের জন্য নতুন দাবি নিয়ে আন্দোলনে নামব। রাজভবনের সামনে হবে পিকেটিং। ২৬ জানুয়ারির ট্রাক্টর মার্চের মহড়াও হবে এই ১৫ দিন। রাস্তা আটকে দিল্লির ৬ সীমান্তে এই মহড়া হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আগামী ৪ জানুয়ারি কেন্দ্রের সঙ্গে বৈঠক হবে কৃষকদের। ৩ কৃষি সংক্রান্ত মামলায় ৫ জানুয়ারি শুনানি হবে সুপ্রিম কোর্টে। সপ্তম দফার বৈঠকে কোনও সমাধান সূত্রর জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কৃষকরা। যোগেন্দ্র যাদব বলেন, আমাদের ধৈর্যের বাধ ভেঙে গিয়েছে। ২৬ জানুয়ারির মধ্যে সব দাবি না মিটলে আমরা দিল্লি ঢুকতে শুরু করব। সরকার বলছে ৫০ শতাংশ দাবি পূরণ হয়েছে। কিন্তু আমাদের সবথেকে বড় দাবি পূরণ করার দিকে এগোচ্ছে না সরকার।

নয়া ৩ কৃষি আইন বড় সংস্থা এবং বিশ্বব্যাপী সুপারমার্কেট চেন কৃষকদের থেকে সরাসরি ফসল কিনতে পারবে। কৃষকদের বক্তব্য, এতে বাড়বাড়ন্ত হবে বড় সংস্থাগুলির। সরকারের কোনও ভূমিকা থাকবে না। বর্ষীয়ান কৃষক নেতা দর্শন পাল বলেন, দাবি না মিটলে প্রতিবেশী রাজ্য থেকে ট্রাক্টর দিল্লিতে প্রবেশ করবে। অম্বানি এবং আদানি গোষ্ঠীর পণ্যবাহী গাড়ি আটকে দেওয়া হবে।

আন্দোলনকারীদের কথায়, ইচ্ছাকৃতভাবে এই ৩টি আইন প্রত্যাহার করছে না সরকার। অন্যতম আন্দোলনকারী বলবীর সিংহ রাজেওয়াল বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইন প্রত্যাহার করছে না  সরকার। আমাদের আন্দোলন নষ্ট করার সবরকম চেষ্টা করেছে ওরা। স্বার্থসিদ্ধি করার জন্য আমাদের মাওবাদী থেকে খলিস্তানি তকমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget