এক্সপ্লোর

Child Death: এবার মরণফাঁদ বহুদিনের অপরিষ্কার পুকুর ! ডুবে গেল ৩ বছরের শিশু, আবারও সেই গ্রেটার নয়ডাতেই

Greater Noida Accident: গ্রামবাসীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন পুকুরটি পরিষ্কার করা হয়নি। কোনও বেড়া দেওয়া ছিল না ওই পুকুরের চারপাশে। বহুকাল ধরেই এমন বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে এই পুকুরটি।

Child Death: গ্রেটার নয়ডাতে ফের ভয়াবহ দুর্ঘটনা। এবার মরণফাঁদ একটি পুকুর। তিন বছরের এক শিশু তলিয়ে গিয়েছে ওই পুকুরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, না ওই পুকুর কোনওকালে পরিষ্কার করা হতো। না ওই পুকুরের পাড় বাঁধানো ছিল। এমনকি ওখানে যে পুকুর রয়েছে তা বোঝার মতো কোনও চিহ্নও ছিল না। তার ফলে ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। 

বিগত কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে অন্যতম হল গ্রেটার নয়ডাতেই অফিস থেকে ফেরার পথে গাড়ি সমেত এক তরুণ ইঞ্জিনিয়ারের গভীর কুয়োতে পড়ে যাওয়ার ঘটনাটি। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই তরুণের। এর পাশাপাশি দিল্লিতেই বাড়ির একদম কাছাকাছি পৌঁছে গভীর গর্তে পড়ে গিয়ে মৃত্যু হয় এক বাইক আরোহীর। মা-বাবার বিবাহবার্ষিকী পালনে যাচ্ছিলেন বেসরকারি ব্যাঙ্কের কর্মী ওই তরুণ। ভাইকে ফোন করে জানিয়েছিলেন ১০ মিনিটে বাড়ি পৌঁছবেন। কিন্তু পরিবারের আনন্দে শামিল হওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। 

দেশের বিভিন্ন প্রান্তের এই ধরনের ঘটনা নিয়ে বিক্ষোভ, প্রতিবাদও চলছে। আর তার মাঝেই ৩ বছরের এক শিশুর পুকুরে ডুবে যাওয়ার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গ্রেটার নয়ডাতে। জানা গিয়েছে, বাচ্চা ছেলেটির দেবাংশ। মা-বাবার সঙ্গে গ্রামের কাছেই একটি মন্দিরে এসেছিল সে। অনিল এবং অঞ্জলি সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন তাঁদের গ্রামের বাড়ির কাছেই একটি মন্দিরে। আচমকাই অনিল এবং অঞ্জলি খেয়াল করেন যে তাঁদের সঙ্গে নেই দেবাংশ। খুঁজতে শুরু করলেও বাচ্চাটির সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুর থেকে উদ্ধার হয় দেহ। 

স্থানীয়দের অনেকেরই অনুমান, সম্ভবত বাচ্চা ছেলেটি খেলতে খেলতে সবার নজর এড়িয়ে পুকুরের কাছাকাছি চলে গিয়েছিল। অসাবধানতায় পুকুরে পড়ে যায় সে। ছেলেকে খুঁজে না পেয়ে পুলিশের খবর দেন অনিল এবং অঞ্জলি। ডুবুরি নিয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুকুরে নামানো হয় ডুবুরি। উদ্ধার হয় দেবাংশের দেহ। ঘণ্টাখানেকের খোঁজাখুঁজির পর উদ্ধার করা গিয়েছিল বাচ্চা ছেলেটির দেহ। 

গ্রামবাসীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন পুকুরটি পরিষ্কার করা হয়নি। কোনও বেড়া দেওয়া ছিল না ওই পুকুরের চারপাশে। বহুকাল ধরেই এমন বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে এই পুকুরটি। পুলিশ অবশ্য এই ঘটনাকে দুর্ঘটনাই বলেছে। তবে পরিকাঠামোগত যে বেশ কিছু ত্রুটি রয়েছে তা এড়িয়ে যায়নি পুলিশ। 

সেরা শিরোনাম

Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget