এক্সপ্লোর

Train Accident : লাইনে পড়ে থাকা জিনিসের সঙ্গে ধাক্কা, বেলাইন ট্রেন, ভয়াবহ দুর্ঘটনা

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে একটি হেলিকপ্টার। হাসপাতালে চিকিৎসা চলছে।

ভয়াবহ রেল দুর্ঘটনা। ফ্রান্সের নরম্যান্ডিতে রুয়েন ও কায়েন শহরের মাঝামাঝি লাইনচ্যুত হল যাত্রীবাহী ট্রেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শেষ পাওয়া খবর অনুসারে আহত হয়েছেন ৪৪ জন। সূত্রের খবর ট্রেনটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে একটি হেলিকপ্টার। হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে খবর, রেল দুর্ঘটনার পরই উদ্ধার কাজে  নামেন প্রায় ১৩০ জন দমকলকর্মী। আহতদের জরুরি পরিষেবা দিতে ছিল পাঁচটি চিকিৎসকের একটি দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে ৮০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি যাঁদের কোনও আঘাত লাগেনি, তাঁদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গুরুতর আহত ১৮ বছর বয়সি এক তরুণীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় রুয়েন হাসপাতালে। 

পুলিশ সূত্রে খবর, রেললাইনে কিছু একটা পড়েছিল। সেটিতে ধাক্কা লাগার পরই লাইনচ্যুত হয়। তবে বস্তুটি কী ছিল এবং কীভাবে সেটি রেললাইনে এল, বিষয়টি নিয়ে কাটেনি ধোঁয়াশা। এটি কোনও নাশকতা নয় তো ? আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে এসএনসিএফ। দুর্ঘটনার পর ট্রেন চলাচল কিছুক্ষণ ব্যাহত হয়।   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
PM Modi : 'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
Advertisement

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget