এক্সপ্লোর

Train Drivers Duty : কতক্ষণ ডিউটি ? ট্রেন চালকদের জন্য কোন সিদ্ধান্ত

Railway Board : ট্রেন চালকদের সংগঠনের দাবি, একটানা কাজের মেয়াদ কখনই ৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়।

নয়াদিল্লি : ট্রেন চালকদের (Train Drivers) জন্য বড় সিদ্ধান্ত। রেলওয়ে বোর্ডের (Railway Board) তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের কাজের সর্বোচ্চ মেয়াদের সময়সীমা। কোনওভাবেই যাতে ট্রেন চালকদের কাজের সময় ১২ ঘণ্টার বেশি না হয়, সেই নির্দেশিকা দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফ থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত আপদকালীন পরিস্থিতি ছাড়া কোনওভাবেই যেন ১২ ঘণ্টার বেশি না হয় ট্রেন চালকদের কাজের সময়। ভূমিকম্প, বন্যা, ট্রেন অবরোধ থেকে ট্রেনের সরঞ্জামের সমস্যাকে আপদকালীন পরিস্থিতি হিসেবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

রেলের কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতীয় রেলের সব ডিভিশনের রেল চালকদের পাশাপাশি গার্ডদের ক্ষেত্রেও কাজের সময়সীমা ঠিক কতটা হবে, তা বেঁধে দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফে। যদিও রেলের নয়া বিজ্ঞপ্তি মোটেই খুশি নয় রেল চালকদের সংগঠন ইন্ডিয়ান রেলওয়ে লোকে রানিংমেন অর্গানাইজেশন (IRLRO)। তাঁদের বক্তব্য, এই নতুন কাজের মেয়াদের সময়সীমার জেরে রেল চালকদের কাজ ও ব্যক্তি জীবনের মধ্যে সময়ভাগের ক্ষেত্রে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি তাঁদের বরাদ্দ দুপুরের খাবার সময়েও পড়বে প্রভাব। 

ট্রেন চালকদের সংগঠনের দাবি, একটানা কাজের মেয়াদ কখনই ৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়। যেহেতু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটানা ১২ ঘণ্টার বেশি কাজ করবেন না ট্রেন চালকরা, আবার অন্যদিকে বলা হয়েছে, আপদকালীন পরিস্থিতিতে তার বেশি সময় ধরেও কাজ করতে হবে, সেই প্রসঙ্গই সামনে তুলে ট্রেন চালকদের সংগঠনের বক্তব্য, একটানা ৯ ঘণ্টার বেশি কাজের সময় হওয়া উচিত নয় ট্রেন চালকদের। আর প্রয়োজন থাকলে আগে থেকে সেটা জানিয়ে সর্বোচ্চ আরও ২ ঘণ্টা, তথা একটানা ১১ ঘণ্টা করলে তবেই মানসিক ও শারীরিকভাবে তরতাজা থাকবেন চালকরা।

তাঁদের দাবি, খাতায় কলমে নিয়মের বেড়াজাল থাকলেও ব্যবহারিক ক্ষেত্রে কখনও কখনও ১৫ ঘণ্টারও বেশি কাজ করতে হয় ট্রেন চালকদের। রীতিমতো সমীক্ষা সামনে তুলে ধরে তাঁরা জানিয়েছে, বিভিন্ন জায়গাতেই ট্রেন চালকদের অনেক সময়ই বাড়তি সময় ডিউটি করতে হয়। আর তাঁর প্রভাব পড়ে তাঁদের স্বাস্থ্যে। সবথেকে বেশি আশঙ্কা তৈরি হয়, রেলের সুরক্ষা নিয়ে। তাই নতুন বিজ্ঞপ্তির পর গোটা ঘটনাক্রম কোনদিকে এগোয়, সেটাই এখন দেখার। 

 

আরও পড়ুন- মহালয়ার পুণ্য প্রাতে পূর্বপুরুষকে তৃপ্তি দিতে কীভাবে জলদান ? সংক্ষেপে তর্পণ

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget