এক্সপ্লোর
বাঘাযতীনের কাছে লেভেল ক্রসিংয়ে লরির ধাক্কা, বিঘ্নিত শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল
দুপুর সোয়া ১২টা থেকে বন্ধ ট্রেন চলাচল। এখনও পর্যন্ত সরানো যায়নি গাড়িটিকে। তার জেরে ভোগান্তির অন্ত নেই যাত্রীদের।

কলকাতা: বিঘ্নিত হল শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। আপ লাইনে শিয়ালদাগামী সব ট্রেন চলাচল বন্ধ। বাঘাযতীন স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে লরির ধাক্কায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন। ফলত, দুপুর সোয়া ১২টা থেকে বন্ধ ট্রেন চলাচল। এখনও পর্যন্ত সরানো যায়নি গাড়িটিকে। তার জেরে ভোগান্তির অন্ত নেই যাত্রীদের। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিষেবা।
Before You Go
Sukanta Majumdar: "গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত? | KMC Poll





















