এক্সপ্লোর

NITI Aayog on Vaccination : তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ! দেশে শীঘ্রই শিশুদের ওপর কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

দেশে শীঘ্রই শিশুদের ওপর কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এই খবর জানালেন নীতি আয়োগের সদস্য বিনোদ কে পল। ভ্যাকসিন নিয়ে দেশবাসীর বিভ্রান্তি দূর করতে নেমে এমনই মন্তব্য করেছেন ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড ১৯ (NEGVAC)-এর চেয়ারপার্সন।

নয়াদিল্লি: দেশে শীঘ্রই শিশুদের ওপর কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এই খবর জানালেন নীতি আয়োগের সদস্য বিনোদ কে পল। ভ্যাকসিন নিয়ে দেশবাসীর বিভ্রান্তি দূর করতে নেমে এমনই মন্তব্য করেছেন 'ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড ১৯' (NEGVAC)-এর চেয়ারপার্সন।

শিশুদের টিকাকরণ নিয়ে এদিন বিনোদ কে পল বলেন, ''কেন্দ্রীয় সরকার শিশুদের টিকাকরণের জন্য কোনও উদ্যোগ নিচ্ছে না, এরকম ভাবাটা ভুল হচ্ছে। এখনও বিশ্বের কোনও দেশই শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু করেনি। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) শিশুদের কোভিড টিকা দেওয়া নিয়ে কোনও ধরনের সুপারিশ করেনি। তবে শিশুদের ভ্যাকসিন দেওয়া নিয়ে গবেষণা এগিয়েছে। যা অনেকটাই ইতিবাচক আশা জাগায়। ''

এই বলেই অবশ্য থেমে থাকেননি NEGVAC-এর চেয়ারপার্সন। বিনোদ কে পল বলেন, ''ভারতে শিশুদের ভ্যাকসিনের ট্রায়াল খুব শীঘ্রই শুরু হবে। যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে আতঙ্কের ওপর ভিত্তি করে এই ট্রায়াল শুরু হবে না। কিছু রাজনীতিবিদ এই ধরনের মন্তব্য করে রাজনীতি করতেই পারেন। দেশে গবেষক, বিজ্ঞানীদের ট্রায়াল থেকে পর্যাপ্ত তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করেই এই ভ্যাকসিনেশনের শুরু হবে।''

সম্প্রতি দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব নিয়ে মুখ খোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মোদি সরকারের ভ্যাকসিন নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেজরিওয়াল বলেন, ''রাজধানীতে ১৮-৪৪ বয়সিদের জন্য কোনও ভ্যাকসিন মজুত নেই। গত ৪দিন ধরে ১৮ প্লাসদের টিকাকরণের কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। দিল্লির মতো অন্য রাজ্যগুলিরও একই হাল। ভ্যাকসিনের অভাবে টিকাকরণ কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে তাদের। দিল্লিতে এখন নতুন ভ্যাকসিনেশন কেন্দ্র খোলার কথা। সেই জায়গায় কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।''

এদিন দেশের এই ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে মুখ খোলেন নীতি আয়োগের সদস্য। তিনি জানান, দেশে স্বচ্ছ নীতি মেনে সব রাজ্যকে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। সেখানে রাজ্যগুলিকে কবে ভ্যাকসিন পাওয়া যাবে সেই বিষয়ে আগে থাকতেই জানিয়ে দেওয়া হয়। দ্রুত দেশে আরও বেশি ভ্যাকসিন পাওয়া যাবে।

দেশের ভ্যাকসিনের বর্তমান সরবরাহ নিয়ে বিনোদ কে পল আরও বলেন, '' নন-গভর্নমেন্ট চ্যানেলের মাধ্যমে রাজ্যগুলি ২৫ শতাংশ ভ্যাকসিনের ডোজ পাচ্ছে।বাকি ২৫ শতাংশ পাচ্ছে প্রাইভেট হসপিটালগুলি। যখন রাজ্যগুলি ২৫ শতাংশ পাবে জেনেও জনগণের মধ্যে আরও প্রত্যাশা তৈরি করছে তখনই সমস্যা শুরু হচ্ছে। প্রতিদিনই টেলিভিশনে বসে ভ্যাকসিন সাপ্লাই সম্পর্কে কিছু নেতা আতঙ্ক তৈরি করছেন। ভ্যাকসিন সরবরাহের বিষয়ে সব জেনেও এই দুর্ভাগ্যজনক কাজগুলি করে চলেছেন কিছু নেতা। এটা রাজনীতি করার সময় নয়। এই সময় সবার উচিত একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামা।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Strait of Hormuz: ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget