এক্সপ্লোর

সংহতি জানাতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সাংসদদের, ফোনে কথা মমতার সঙ্গেও

দিন ৩২ কৃষক সংগঠন কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে বসবে। রবিবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার আলোচনায় বসতে চেয়ে চিঠি লিখেছেন কৃষক নেতাদের।

নয়াদিল্লি: সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সাংসদরা। কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নির্দেশে এদিন কৃষকদের সঙ্গে দেখা করেন ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, মহঃ নাদিমুল হক। এদিকে কিষাণ দিবস উপলক্ষে আজ দুপুরে না খেয়ে আন্দোলন করছেন কৃষকরা। আজই প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংহের জন্মবার্ষিকী। আর এদিনই ২৮ দিনে পড়ল দিল্লি-নয়ডা সীমান্তে কৃষকদের আন্দোলন। ৩ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন হাজার হাজার কৃষক। উত্তরপ্রদেশ জুড়ে এই ৩ আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস জানিয়েছে, কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে আজ তারাও দুপুরে খাবেন না। এদিন ৩২ কৃষক সংগঠন কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে বসবে। রবিবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার আলোচনায় বসতে চেয়ে চিঠি লিখেছেন কৃষক নেতাদের। জানতে চেয়েছিলেন কবে তাঁরা আলোচনায় বসবেন। সেই চিঠির উত্তরে মঙ্গলবার তাঁরা জানান, আজ বৈঠকে বসবেন। এদিকে মঙ্গলবার, ২ কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। সারা ভারত কৃষক ইউনিয়ন এবং কিষাণ সংহর্ষ সমিতি জানিয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। কারণ ৩০ শতাংশ আন্দোলনকারী কৃষকদের জন্য ৭০ শতাংশ কৃষক ভুগবে কেন। আমরা প্রগতিশীল কৃষক এবং আমরা সবাই জানি যে এই ৩ আইন আমাদের দেশে কৃষি এবং কৃষি বাণিজ্যকে প্রতিযোগিতামূলক করে তুলবে। সরকার আন্দোলনরত কৃষকদের চাপ দিলে আমরা আন্দোলন করব। গতকাল দিল্লি-গাজিয়াবাদ সীমান্তে ৯ নম্বর জাতীয় সড়কের ১৪ লেন অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। শুক্রবার কৃষকদের উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। আগামী রবিবার মোদির মন কী বাত অনুষ্ঠানে থালা বাজাবেন কৃষকরা। একইসঙ্গে দেশবাসীকেও ঘরে বসে এই কাজ করার আহ্বান জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন কৃষকরা। রাজধানীর কনকনে ঠান্ডায় রাস্তায় বসে আছেন তাঁরা। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠকে মেলেনি সমাধান সূত্র। খোদ অমিত শাহ আসরে নামলেও অনমনীয় কৃষকরা। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ বিদেশে রাষ্ট্র প্রধানরা। সংহতি জানাচ্ছে বিরেধী দলগুলিও।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget