এক্সপ্লোর

Manik Saha: ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই উত্তেজনা, হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা

হাতাহাতিতে জড়ালেন ত্রিপুরার মন্ত্রী ও কয়েকজন বিধায়ক। নিরাপত্তারক্ষীরা দু’পক্ষকে সরিয়ে দেয়। 

আগরতলা: হঠাত্‍ ইস্তফা বিপ্লব দেবের (Biplab Deb)। ত্রিপুরার (Tripura) নতুন মুখ্যমন্ত্রীর নাম (Manik Saha) ঘোষণা হতেই উত্তেজনা। বিপ্লব দেব মানিক সাহাকে উত্তরীয় পরানোর সময়ে হইহট্টগোল বাধে। বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকায় অসন্তুষ্ট মন্ত্রী রামপ্রসাদ পাল। হাতাহাতিতে জড়ালেন ত্রিপুরার মন্ত্রী ও কয়েকজন বিধায়ক। নিরাপত্তারক্ষীরা দু’পক্ষকে সরিয়ে দেয়।

বিধানসভা ভোটের (Assembly Election) এক বছর আগেই বিজেপিশাসিত ত্রিপুরায় (Tripura) নাটকীয় মোড়! শনিবারের বারবেলায় আচমকা ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব! কী কারণে হঠাত্‍ করে পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব? বিজেপি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে! সেই কারণেই কি সরানো হল বিপ্লব দেবকে? শুরু জল্পনা! সূত্রের খবর, বিপ্লব দেবকে রাজ্যসভার সাংসদ করতে পারে বিজেপি। 

উল্লেখ্য, বিপ্লব দেবের পরে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠক করে বিজেপি (BJP)। বৈঠকে উপস্থিত ছিলেন, ভূপেন্দ্র যাদব, বিনোদ তাওড়ে। বৈঠকের জন্য ডাকা হয় রাজ্য সভাপতি মানিক সাহাকেও। আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছে ৫ জনের নাম।

আরও পড়ুন: প্রতিশ্রুতি পূরণ না হওয়া অবধি আন্দোলন চলবে! পাটের দাম নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কী পদক্ষেপ অর্জুনের ?

জিষ্ণু দেববর্মা, মানিক সাহা, প্রতিমা ভৌমিককে নিয়ে জল্পনা। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অতুল দেববর্মা, প্রণজিত্‍ সিংহ রায়। এই মুহূর্তে ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন জিষ্ণু দেববর্মা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অতুল দেববর্মা ত্রিপুরার কৃষ্ণপুরের বিধায়ক এবং প্রণজিত্‍ সিংহ রায় এখন ত্রিপুরার পর্যটন ও কৃষিমন্ত্রী। 

প্রসঙ্গত, এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফার পর বিপ্লব দেব বলেন, আশাকরি, আমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করেছি। প্রত্যেকের কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। আমাকে যেখানেই রাখা হোক না কেন, বিপ্লব দেব সব জায়গায় ফিট। ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget