এক্সপ্লোর

Bridge Collapsed: ভয়ঙ্কর ! চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঊনকোটির সেতু, প্রশ্নের মুখে কলকাতার সংস্থা

ভয়াবহ ঘটনা। মানুষের প্রশ্ন, এখনই এই হাল হলে , এই সেতু তৈরি হলে কী পরিণতি হবে !

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ত্রিপুরায় নির্মাণাধীন সেতু ভেঙে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ।
  • নিম্নমানের সামগ্রী ব্যবহারে কংগ্রেস বিধায়কের গুরুতর অভিযোগ।
  • নির্মাণে ঠিকাদার পরিবর্তন, দায় এড়াতে চলছে তোলপাড়।
  • ঝড়-জলের কারণে ক্ষতিগ্রস্ত সেতু, দ্রুত তদন্তের দাবি।

ত্রিপুরা : ভয়ঙ্কর ! ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Collapsed)। ঊনকোটি জেলার পাবিয়াছড়া-ফটিকরায় সংযোগকারী তেলিয়া-সুনাইমুড়ি সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হঠাৎই। সেতুটির  কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে। কিন্তু মাঝখানে দীর্ঘ দিন নকাজ বন্ধ ছিল। এরপর আবার টেন্ডার ডেকে কাজ শুরু হয়। বর্তমানে কলকাতার একটি সংস্থা পূর্ত দফতরের তত্ত্বাবধানে এই সেতু নির্মাণের দায়িত্বে আছে বলে খবর। তারই মাঝে এমন ভয়াবহ ঘটনা। মানুষের প্রশ্ন, এখনই এই হাল হলে , এই সেতু তৈরি হলে কী পরিণতি হবে !  প্রকল্পটির জন্য বরাদ্দ ৬ কোটিরও বেশি টাকা।  

অত্যন্ত নিম্নমানের সামগ্রী

ঘটনার খবর পেয়ে বুধবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মন্ত্রীদের কাটমানি খাওয়ার খেসারত দিতে হয় মানুষকে, তারই ফল এই নিম্ন মানের কাজ! অভিযোগ সুদীপ রায় বর্মনের। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও নেতা - কর্মীরাও। তাঁদের বক্তব্য অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই সেতু তৈরি হচ্ছিল। তাই এই দুর্ঘটনা ঘটেছে।                      

কারা আছে সেতু তৈরির দায়িত্বে

৬ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে এই সেতু। কুমারঘাট পূর্ত দফতরের সার্কেল আধিকারিক রতিরঞ্জন দেবনাথ জানান, ২০১৭ সাল থেকে অশেষ দেবরায় নামে আগরতলার এক ঠিকাদার এই কাজটি পেয়েছিলেন,  সরকার পরিবর্তনের পরে কাজটি বাতিল হয়। বর্তমানে কলকাতার তাতিয়া নামক একটি সংস্থা কাজটি করছে এবং দফতর নিয়মিত তদারকি করছে। এখন সেতু ভেঙে পড়ার দায় কার, তাই নিয়েই চলছে দায়-ঠেলাঠেলি। সেতু ভেঙে পড়ার ঘটনা কেন ঘটল, তা নিয়ে দ্রুত তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, দাবি জানিয়েছেন স্থানীয়রা।                                     

ত্রিপুরার সংবাদমাধ্যম সূত্রে খবর, সাংবাদিক সম্মেলনে রাজ্যের পূর্ত দপ্তরের তরফে জানান হয়, এই স্প্যান নির্মাণের কাজ আগামী ২-৩ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই ঐ এলাকায় কয়েকবার কালবৈশাখী ঝড় বয়ে যায়। ফলে নদীতে জলস্রোত বৃদ্ধি পেয়ে যায় এবং স্প্যান নির্মাণের সাটারিং ও সেন্টারিং ক্ষতিগ্রস্ত হয় যা পরবর্তীতে ভেঙে পড়ে। বর্তমানে রাজ্যে বিভিন্ন রাস্তায় এবং রেল ট্র্যাকের উপর প্রায় ৫০টির বেশী ব্রিজ নির্মাণ করা হচ্ছে গুণগত মান এবং সব পরিদর্শন করেই। 

 

সেরা শিরোনাম

CJP Protest Delhi: 'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
CJP Delhi Protest: কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
Dilip Ghosh on CJP: 'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget