এক্সপ্লোর

করোনা নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে এলেন ট্রাম্প, হাত নাড়লেন সমর্থকদের দিকে, অসন্তুষ্ট চিকিৎসকরা

ট্রাম্প এই মুহূর্তে ভর্তি ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টারে। হোয়াইট হাউসই জানিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা মাঝখানে অত্যন্ত সঙ্কটজনক হয়ে ওঠে।

ওয়াশিংটন: করোনার চিকিৎসা চলার মধ্যেই এবার প্রটোকল ভেঙে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং। মুখে মাস্ক পরে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে এসে সমর্থকদের দিকে হাত নাড়লেন। এইভাবে খোদ প্রেসিডেন্ট করোনা নিয়ম ভঙ্গ করায় চিকিৎসকরা ক্ষোভ গোপন করেননি। ট্রাম্প অবশ্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন না, ছিলেন বুলেট প্রুফ গাড়িতে। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্ট কীভাবে তাঁর সরকারেরই জনস্বাস্থ্য নীতি ভাঙতে পারলেন? করোনা অত্যন্ত ছোঁয়াচে ব্যাধি, এই রোগে আক্রান্তকে সম্পূর্ণ আইসোলেশনে রাখার নিয়ম। কিন্তু প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি থাকাকালীনই এইভাবে বেরিয়ে এসে তাঁর সিক্রেট সার্ভিসের দেহরক্ষীদেরও সঙ্কটে ফেলে দিলেন। ট্রাম্প এই মুহূর্তে ভর্তি ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টারে। হোয়াইট হাউসই জানিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা মাঝখানে অত্যন্ত সঙ্কটজনক হয়ে ওঠে। এখন আগের থেকে ভাল আছেন তিনি। কিন্তু সামনে প্রেসিডেন্ট নির্বাচন, ভোট বৈতরণী পার হতে মরিয়া ট্রাম্প নিজের সুস্থতা প্রমাণ করে সমর্থকদের চাঙ্গা করতে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বলে অনেকে মনে করছেন। ট্রাম্প অবশ্য করোনাকে প্রথমদিকে খুব একটা গুরুত্ব দিতেই চাননি, এ নিয়ে ভুল তথ্যও ছড়ান বলে অভিযোগ। এবার তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে বলা হয়েছে, নিজে করোনা আক্রান্ত হয়ে এই রোগ নিয়ে তিনি বহু কিছু শিখে গিয়েছেন। কিন্তু তারপরেও যেভাবে তিনি হাসপাতাল থেকে গাড়ি চড়ে বেরিয়ে এলেন তাতে অসন্তুষ্ট চিকিৎসকরা। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার মেডিসিন বিভাগের প্রধান জেমস ফিলিপস যেমন বলেছেন, প্রেসিডেন্টের গাড়িতে যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেকের ১৪ দিন কোয়ারান্টাইনে যাওয়া জরুরি, তাঁরা অসুস্থ হয়ে পড়তে পারেন, মৃত্যুও বিচিত্র নয়। যেভাবে রাজনৈতিক নাটকের জন্য ট্রাম্প এঁদের জীবন বিপন্ন করলেন, তা স্রেফ পাগলামি, তিনি বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget