এক্সপ্লোর

Knife Attack: নাচের ক্লাসে আততায়ীর হামলা, ছুরিকাঘাতে মৃত দুই শিশু; জখম ৯

Liverpool Knife Attack: ইংল্যান্ডের উত্তর লিভারপুলের সাউথপোর্ট এলাকায় নাচের ক্লাসে আততায়ীর হামলার ফলে মৃত্যু হয়েছে দুই শিশুর। জখম হয়েছে আরও ৯ জন। ঘটনাস্থল থেকে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

লন্ডন: নাচের ক্লাস চলাকালীন আচমকা আততায়ীর ছুরি নিয়ে হামলা চালানোর ফলে মৃত্যু হল দুই শিশুর। জখম হয়েছেন আরও ৯ জন। যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ইংল্যান্ডে (Liverpool Knife Attack)।

 

মেরিসাইড পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর লিভারপুলের সাউথ পোর্ট এলাকার একটি নাচের ক্লাসে। এপ্রসঙ্গে ওই পুলিশ স্টেশনের হেড কনস্টেবল সেরেনা কেনেডি জানান, জখমদের মধ্যে দুজন সাবালক সহ ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আততায়ী যখন শিশুদের ওপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছিল তখন তাদের বাঁচাতে গিয়ে ওখানে থাকা বড়রা জখম হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Sheikh Hasina: হতাহতের সংখ্যা নিয়ে ধন্দ, নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতে হাসিনা বললেন, "আমিও কষ্ট নিয়ে বেঁচে রয়েছি"

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আততায়ী হাঁটতে হাঁটতে এসে নাচের ক্লাসে ঢুকে আচমকা ছুরি নিয়ে সেখানে থাকা শিশুদের ওপর হামলা চালাতে থাকে। পরে জরুরি পরিষেবার দফতরে ফোন যায় যে শহরে বড় একটি ঘটনা ঘটে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ নাচের ক্লাসে গিয়ে ঘটনাস্থল থেকে ১৭ বছরের একটি কিশোরকে গ্রেফতার করেছে। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত আততায়ীর এভাবে হামলার কারণ জানা যায়নি। তবে এর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

স্থানীয়দের মধ্যে একজন ব্যবসায়ী পুরো ঘটনাটিকে ভয়ের সিনেমার সঙ্গে তুলনা করেছেন। তিনি জানান, ছুরির হামলার খবর শুনে শিশুদের মায়েরা এসে ঘটনাস্থলের পরিস্থিতি দেখে কাঁদছেন। পুরো বিষয়টি ভয়ের সিনেমার একটা দৃশ্যের মতো লাগছে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh Situation Updates: বাংলাদেশে নিহতের শরীর লক্ষ্য করেও গুলি, জায়গা নেই হাসপাতালগুলিতে, অথচ হতাহতের পরিসংখ্যান নেই কারও কাছে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Mid-Day Meals: মিড ডে মিলে চিকেন বিরিয়ানি, ব্রেকফাস্ট মেনুতেও বদল, স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা ‘থলপতি’ বিজয় সরকারের
মিড ডে মিলে চিকেন বিরিয়ানি, ব্রেকফাস্ট মেনুতেও বদল, স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা ‘থলপতি’ বিজয় সরকারের
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget