এক্সপ্লোর

বেতন সংশোধন সহ একাধিক দাবিতে কাল, পরশু দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

২০১৭র ১ নভেম্বর থেকে বেতন কাঠামা সংশোধন সংক্রান্ত বোঝাপড়া বকেয়া বলে জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

নয়াদিল্লি: আগামীকাল ৩১ জানুয়ারি ও শনিবার ১ ফেব্রুয়ারি, পরপর দুদিন বেতন কাঠামো সংশোধনের দাবিতে দেশজুড়ে ধর্মঘটে নামার সিদ্ধান্ত নিল ইউনাইটেড ফোরাম ফর ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ২০১৭র ১ নভেম্বর থেকে বেতন কাঠামা সংশোধন সংক্রান্ত বোঝাপড়া বকেয়া বলে জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে সংসদে দ্বিতীয় সাধারণ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। ১১, ১২, ১৩ মার্চও ব্যাঙ্ক ধর্মঘট হবে বলে খবর। ১ এপ্রিল থেকে ব্য়াঙ্ককর্মীরা অনির্দিষ্টকালের জন্য় ধর্মঘটের সিদ্ধান্তও নিয়েছেন। একাধিক দাবিদাওয়া সামনে রেখে এই দেশব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, ওয়েস্ট বেঙ্গল-এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। তিনি বলেছেন, নতুন পেনসন স্কিম বাতিলের পাশাপাশি পে স্লিপ কমপোনেন্টের ওপর ২০ শতাংশ হারে বৃদ্ধি ঘটিয়ে বেতন সংশোধন চাই। বেসিক পে-র সঙ্গে বিশেষ ভাতা মিশিয়ে দেওয়া, পেনসন আপডেশন, ফ্যামিলি পেনসন ব্যবস্থার উন্নতি করা, পাঁচদিন ব্যাঙ্কিং, অপারেটিং প্রফিটের ভিত্তিতে কর্মচারী উন্নয়ন তহবিল বরাদ্দ নির্ধারণ, কোনও ঊর্ধ্বসীমা না রেখে অবসরের সময় পাওয়া সুযোগসুবিধাকে আয়কর আওতার বাইরে রাখা সহ একাধিক দাবি রয়েছে ধর্মঘটী ব্যাঙ্ককর্মীদের। ব্যাঙ্ককর্মী সংগঠনের নেতাটি আরও বলেন, অন্য দাবিগুলির মধ্যে আছে শাখায় শাখায় একই বিজনেস আওয়ার, লাঞ্চ আওয়ার নির্ধারণ করা, লিভ ব্যাঙ্ক চালু করা, অফিসারদের জন্য কাজের নির্দিষ্ট ঘন্টা ঠিক করা, কন্ট্র্যাক্টে থাকা কর্মীদের ক্ষেত্রে সম পরিমাণ কাজের জন্য সমান বেতন কার্যকর করা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget