এক্সপ্লোর

Ukraine President writes to PM Modi : মোদিকে চিঠি ইউক্রেন প্রেসিডেন্টের, কী লিখলেন ?

Modi-Zelensky Telephonic Conversation : এর আগে গত বছর ডিসেম্বর মাসে জেলেনস্কি ফোনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছিলেন

নয়াদিল্লি : মানবিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ভারত থেকে মেডিক্যাল সরঞ্জাম, ওষুধ সামগ্রী-সহ বিভিন্ন সাহায্য চাওয়া হয়েছে। ভারতে তিন দিনের সফরে আসা ইউক্রেনের সহকারী বিদেশমন্ত্রী এমিন ঝাপারোভা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখিকে ওই চিঠি  হস্তান্তরিত করেন। ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ রয়েছে এমন আন্তর্জাতিক ইস্যুতে সমঝোতা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

গত বছর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনিয় মন্ত্রীর প্রথম সরকারি সফর এটি। এর আগে গত বছর ডিসেম্বর মাসে জেলেনস্কি ফোনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছিলেন। সেই সময় তিনি মানবিক সহায়তার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন। সেবার কথোপকথনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও দু'জনের মধ্যে আলোচনা হয়। মোদি তাঁকে কূটনৈতিক স্তরে সমস্যার সমাধানের কথা বলেছিলেন। শুধু তা-ই নয়, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন মোদি। পুতিনকে তিনি এও বলেন, এই মুহূর্তে গোটা বিশ্বে খাদ্য, সার, জ্বালানি নিরাপত্ত-সহ বিভিন্ন বিষয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এখন যুদ্ধ করার  সময় নয়।

উজবেকিস্তানে এক সম্মেলনে পৃথক আলোচনার সময়ও একই কথা পুতিনকে স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেন, "এই সময়টা যুদ্ধ করার জন্য নয়। এনিয়ে আপনার সঙ্গে আমি ফোনেও কথা বলেছি।' এর উত্তরে পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি বোঝেন। তিনি বলেন, "ইউক্রেন-দ্বন্দ্ব নিয়ে আপনার অবস্থানের বিষয়টি আমি জানি। আপনার উদ্বেগের কথাও আমি জানি। আমরা সকলেই এর যত তাড়াতাড়ি সম্ভব সমাপ্তি চাইছি।" 

প্রসঙ্গত, এমিন ঝাপারোভার তিন দিনের সফরে শেষ হয়েছে গতকালই। এই সফরে তিনি মীনাক্ষী লেখির সঙ্গে আলোচনা ছাড়াও, বৈঠক করেছেন বিদেশমন্ত্রকের সচিব(পশ্চিম) সঞ্জয় বর্মার সঙ্গেও। অর্থনীতি, প্রতিরক্ষা, মানবিক সহায়তা ও পারস্পরিক স্বার্থ থাকা আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এছাড়া এই মুহূর্তে ইউক্রেনের কী পরিস্থিতি তা বিদেশমন্ত্রকের সচিবকে জানান ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার। উভয়পক্ষ পরবর্তী পর্যায়ে কিভে নির্দিষ্ট সময়সূচি ঠিক করে বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সফর চালাকালীন মনোহর পরিকর ইন্সটিটিউট অফ ডিফেন্স স্টাডিজ ঘুরে দেখেন ঝারাপোভা। ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে বক্তব্য রাখেন। গোটা সফরে জেলেনস্কি-মন্ত্রিসভার এই মন্ত্রী ভারত-ইউক্রেন উভয় দেশের সম্পর্ক আরও মজবুত ও ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, তাঁরা কি ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, তাঁরা কি ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন? বাড়ছে জল্পনা
News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Priyanka Gandhi Vadra: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget