এক্সপ্লোর

MSP Hike: একাধিক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি! তালিকায় ধানও, লাভ হবে বাংলার?

Kharif Crops MSP Approved: ধান থেকে তৈলবীজ, তুলো থেকে বাজরা- একাধিক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে

কলকাতা: ফের কৃষি সংক্রান্ত বিষয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটে একাধিক শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্তে সিলমোহর দিল। কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্য়ান্ড প্রাইসেস (CACP)-এর পরামর্শের উপর ভিত্তি করেই এই (Union cabinet) সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Farmers News)।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী   অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোট ১৪টি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা MSP বৃদ্ধি করা হয়েছে। ধানের ক্ষেত্রে এই MSP বৃদ্ধি ৫.৩৫ শতাংশ হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে খরিফ শস্য়ের মরসুমে কমন গ্রেড ধানের MSP থাকছে ২৩০০ টাকা প্রতি কুইন্ট্যাল। সূত্রের খবর, সরকারের কাছে এখন ধানের মজুত অতিরিক্ত রয়েছে, তারপরেও এই ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হল।       

PTI সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী খরিফ (Kharif Crops) মরসুমের জন্য Common Grade ধানের ক্ষেত্রে MSP প্রতি কুইন্ট্যাল ১১৭ টাকা বাড়িয়ে ২৩০০ টাকা প্রতি কুইন্ট্যাল করা হয়েছে। অন্যদিকে 'A' গ্রেড ভ্যারাইটির জন্য MSP ২৩২০ টাকা প্রতি কুইন্ট্যাল। যদিও গতবছরের তুলনায় ন্যূনতম সহায়ক মূল্য সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে ডাল ও তেলবীজের ক্ষেত্রে। 

এছাড়া তুলোর ন্যূনতম সহায়ক মূল্যও (Minimum Support Price) বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, জোয়ার, রাগি, বাজরা এবং ভুট্টার ন্যূনতম সহায়ক মূল্যও বৃদ্ধি করা হয়েছে। 

এদিন সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে বলার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০১৮ সালের কেন্দ্রীয় বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনও শস্যের MSP তার উৎপাদনের খরচের অন্তত দেড়গুণ হওয়া উচিত। বুধবার দামের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ওই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গত রেখেই হয়েছে।  

ধান
কমন গ্রেড- ২৩০০ টাকা প্রতি কুইন্ট্যাল
গ্রেড এ- ২৩২০ টাকা প্রতি কুইন্ট্যাল

ভুট্টা
 ২২২৫ টাকা প্রতি কুইন্ট্যাল

ডাল
অড়হড়- ৭৫৫০ টাকা প্রতি কুইন্ট্যাল
 মুগ- ৮৬৮২ টাকা প্রতি কুইন্ট্যাল

সয়াবিন (হলুদ)
৪৮৯২ টাকা প্রতি কুইন্ট্যাল

সূর্যমুখী বীজ
৭২৮০ টাকা প্রতি কুইন্ট্যাল

তুলো
মিডিয়াম স্টেপল- ৭১২১ টাকা প্রতি কুইন্ট্যাল
লং স্টেপল- ৭৫২১ টাকা প্রতি কুইন্ট্যাল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বিলাসবহুল গাড়ির নতুন সংজ্ঞা! আসছে নতুন BMW X3! কী কী থাকছে?

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget