এক্সপ্লোর

Amit Shah:'বিরোধী জোট হলেও ২০২৪-এ ৩০০-র বেশি আসন পাবে বিজেপি', কটাক্ষ শাহের

Opposition Unity Being Discussed In Patna:পাটনায় বিরোধীদের বৈঠক নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বললেন, 'পাটনায় ফটোসেশন চলছে, কোনও বিরোধী জোট হবে না।

নয়াদিল্লি: পাটনায় বিরোধীদের বৈঠক (Patna Opposition Meet) নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Minister Of Home Affairs)  অমিত শাহের (Amit Shah)। বললেন, 'পাটনায় ফটোসেশন চলছে, কোনও বিরোধী জোট হবে না। বিরোধী জোট হলেও ২০২৪-এ ৩০০-র বেশি আসন পাবে বিজেপি।' আর ৩০০-র বেশি আসন পেয়ে ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি-ই, দাবি শাহের। 

কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?
এদিন জম্মুর ভগবতী নগরের একটি জনসভায় শাহ-র ঘোষণা, নরেন্দ্র মোদি সরকারই এই কেন্দ্রশাসিত অঞ্চলকে উন্নয়নের পথে নিয়ে চলেছে। শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাটনার বিরোধী জোটকে কটাক্ষ হানতেও ছাড়েননি। বলেন, 'পাটনায় আজ ফোটোসেশন চলছে। ওঁরা(বিরোধীরা) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এনডিএ-কে চ্যালেঞ্জ করতে চায়। ওঁদের বলতে চাই, ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০০-রও বেশি আসন পেয়ে প্রধানমন্ত্রী হবেন।' শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও বক্তব্য, 'একথা গোটা দেশ জানে যে আজ ওঁর জন্যই বাংলা, ভারতের অংশ হয়ে রয়েছে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার বিরোধিতাও করেছিলেন তিনি।' আবদুল্লা ও মুফতি পরিবারেরর তুমুল সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, '৪২ হাজার মৃত্যুর জন্য কে দায়ী? উপত্যকায় সন্ত্রাস দমনের কড়াকড়ি বাড়িয়েছে বিজেপি সরকারই।' ইউপিএ সরকারের 'দুর্নীতির' কড়া নিন্দা করে শাহ বলেন, '২০২৪ সালের লোকসভা ভোটে মোদি সরকারকে পুনরায় নির্বাচিত করতেই হবে।'

বিরোধী বৈঠক প্রসঙ্গে...
 ২০২৪-র সাধারণ নির্বাচনকে পাখির চোখ করে এদিন পাটনায় বিরোধীদের মেগা বৈঠকে সামিল হয়েছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআই, জেডিইউ, আরজেডি। যোগ দিয়েছে আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, উদ্ধবপন্থী শিবসেনাও। এসেছে এনসিপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স। রয়েছে ডিএমকে, সিপিআইএমএল লিবারেশন-সহ ১৫টি দল। মোট ৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আলোচনায় যোগ দিয়েছেন এদিন। এত দিন কংগ্রেসের সঙ্গে নানা ইস্যুতে কখনও কাছে, কখনও দূরে অবস্থান রাখার পর এদিন রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে রাহুলের তরফে জোট বার্তা আসে, 'আমরা বিরোধীরা মিলে বিজেপিকে হারাতে চলেছি।  বিরোধীরা একজোট হয়েছি, বিজেপিকে হারানোর প্রস্তুতি নিতে।' তাঁর মতে, দেশে হিংসা ছড়িয়ে দেওয়ার রাজনীতি করছে বিজেপি। তবে কর্ণাটকের মতো সকলে মিলে বিজেপিকে হারানো হবে, দাবি সনিয়া-তনয়ের।

আরও পড়ুন:প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget