এক্সপ্লোর

হায়দরাবাদকে মুক্ত করে আরেকটা কাশ্মীরের মতো পরিস্থিতি ঠেকিয়েছিলেন সর্দার পটেল, ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রীর

গত ৮ সেপ্টেম্বর বিজেপির দীর্ঘদিনের দাবিমতো তিনি বলেছিলেন, তেলঙ্গানা সরকার ১৭ সেপ্টেম্বর দিনটাকে সরকারি ভাবে হায়দরাবাদের ‘মুক্তি দিবস’ হিসাবে পালন করুক।

নয়াদিল্লি: নিজামের হাত থেকে হায়দরাবাদকে মুক্ত করে ‘আরেকটা কাশ্মীরের মতো পরিস্থিতি’ এড়িয়েছিলেন বলে জানিয়ে সর্দার বল্লভভাই পটেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। ১৯৪৮ এর ১৭ সেপ্টেম্বর অর্থাত্ আজকের দিনেই সাবেক হায়দরাবাদের ভারতে অন্তর্ভুক্তি হয়েছিল। সেই উপলক্ষ্যে রেড্ডি দফায় দফায় ট্যুইট করে পটেল ও হায়দরাবাদের মুক্তির জন্য জীবন বলিদান দেওয়া শহিদদেরও শ্রদ্ধা জানিয়েছেন। একটিতে লিখেছেন, ১৯৪৮ এর ১৭ সেপ্টেম্বর দিনটিতেই ভারতীয় বাহিনী হায়দরাবাদের দখল নিয়ে নিজামের অত্যাচারী শাসনের নাগপাশ থেকে তাকে মুক্ত করেছিল, রাজাকারদের হাতে আমাদের লোকজনের অমানবিক আচরণের অবসান ঘটিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার প্রায় ১৩ মাস বাদে আজকের দিনেই হায়দরাবাদের মানুষজন ‘স্বাধীনতা অর্জন করেন’ বলেও জানিয়েছেন রেড্ডি। ট্যুইটে লেখেন, হায়দারবাদের ভারতে সফল অন্তর্ভুক্তি ও তার ফলে আরেকটা কাশ্মীর পরিস্থিতি ঠেকানোর জন্য সর্দার পটেল ও তাঁর অপারেশনপোলোর কাছে আমরা কৃতজ্ঞ থাকব। এই ঐতিহাসিক দিনে আমি শ্রী সর্দার বল্লভভাই পটেল ও হায়দারাবাদের মুক্তির জন্য প্রাণ বিসর্জন দেওয়া জওয়ানদের শ্রদ্ধা জানাই। গত ৮ সেপ্টেম্বর বিজেপির দীর্ঘদিনের দাবিমতো তিনি বলেছিলেন, তেলঙ্গানা সরকার ১৭ সেপ্টেম্বর দিনটাকে সরকারি ভাবে হায়দরাবাদের ‘মুক্তি দিবস’ হিসাবে পালন করুক। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকার তাঁর দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস)জোটসঙ্গী এআইএমআইএম ও ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’র জন্যই দাবিটা মানছে না। তেলঙ্গানা বিজেপি প্রতি বছরই ১৭ সেপ্টেম্বর দিনটাকে হায়দরাবাদ মুক্তি দিবস হিসাবে পালন করে, রাজ্যব্যাপী জাতীয় পতাকা উত্তোলন করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : লাল-পেড়ে শাড়িতে কাকলি, মোদি-শাহের সঙ্গে এক্কেবারে প্রথম সারিতে, বৈঠকে যোগ দেওয়ার আগেই বললেন ...
লাল-পেড়ে শাড়িতে কাকলি, মোদি-শাহের সঙ্গে এক্কেবারে প্রথম সারিতে, বৈঠকে যোগ দেওয়ার আগেই বললেন ...
Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
CJP : ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির
ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget