এক্সপ্লোর

US Flight Delays: খাঁ খাঁ করছে আকাশ, স্তব্ধ বিমান বন্দরগুলি, উড়ান বিভ্রাটে বেনজির পরিস্থিতি আমেরিকায়

US Flights Grounded: বুধবার আমেরিকার সর্বত্রই উড়ান পরিষেবা ব্যাহত হয়। তা নিয়ে জল্পনার মধ্যে বিবৃতি প্রকাশ করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

নয়াদিল্লি: আকাশপথ খালি পাওয়া যায় না বছর ভর। অথচ বুধবার সারাদিন কার্যত খাঁ খাঁ পরিস্থিতি। আকাশে উড়তে দেখা গেল না একের পর এক বিমানকে (US Flight Delays)। তার জেরে কার্যত স্তব্ধ হয়ে রইল আমেরিকা। উড়ানের উপর নজরদারি চালানো সংস্থা জানিয়েছে, অন্তর্দেশীয় বিমানের ওঠা নামা মিলিয়ে প্রায় ১৩০০ বিমানের উড়ান বাতিল করা হয়েছে সেখানে। প্রায় ১১০০ বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে শতাধিক বিমান। বিমানবন্দরগুলিতে সারি সারি বিমান দাঁড়িয়ে রয়েছে। একসঙ্গে এত সংখ্যক বিমানের উড়ান বাতিল বা স্থগিত হওয়ার ঘটনা আমেরিকায় বেনজির। তাই সাইবার হানাই এর নেপথ্য কারণ বলে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। যদিও আমেরিকার বেসামরিক বিমান পরিবহণ সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে (US Flights Grounded)। 

উড়ান বিভ্রাটে কার্যত স্তব্ধ হয়ে রইল আমেরিকা

বুধবার আমেরিকার সর্বত্রই উড়ান পরিষেবা ব্যাহত হয়। তা নিয়ে জল্পনার মধ্যে বিবৃতি প্রকাশ করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তারা জানায়, কম্পিউটার প্রযুক্তিতে গোলযোগের কারণেই এমন নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টা পর্যন্ত সব বিমান সংস্থাকে অন্তর্দেশীয় বিমানের উড়ান বন্ধ রাখতে বলা হয়। ত্রুটি সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

আরও পড়ুন: Mamata Banerjee: পুরীর জগন্নাথ মন্দির এ বার ঘরের কাছে দিঘায়, ঘোষণা মমতার

বিমানের উড়ানে নজরদারি সংস্থা 'FlightAware' জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত আমেরিকায় ১২০০টি বিমানের উড়ান বাতিল অথবা স্থগিত করা হয়েছে। বাতিল হয়েছে অতিরিক্ত ১০০টি বিমানের উড়ান। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, এখনও পর্যন্ত জানা যায়নি।  তাদের Notice to Air Missions (NOTAM) প্রযুক্তি বসে গিয়েছে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

সাইবার হানার সন্দেহ উড়িয়ে দিয়েছে আমেরিকার অসামরিক বিমান পরিবহণ সংস্থা

তবে এই বিপত্তিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার বিমানযাত্রীরা। হাওয়াই থেকে ওয়াশিংটন, বিমানবন্দরে আটকে রয়েছেন হাজার হাজার মানুষ। টেক্সাস এবং পেনসিলভ্যানিয়া থেকেও দুর্ভোগের ছবি সামনে এসেছে। তবে এই বেনজির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞমহল। উড়ান বিশেষজ্ঞদের মতে, কোনও দেশের আকাশসীমা এ ভাবে বন্ধ করে রাখার নজির এ যাবৎ চোখে পড়েনি। ৯/১১ হামলার সময় হয়ে থাকতে পারে। এতে গুরুতর সমস্যার মুখে পড়তে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Typhoon Dolphin : রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'
রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget