এক্সপ্লোর

ভাইয়ের শেষকৃত্যে হাজির থাকতে ৭২ ঘন্টার প্যারোলে মুক্তি উন্নাও ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ, ভাই অতুলকে

ভাইয়ের অন্ত্যেষ্টিতে যোগ দেবার জন্য প্যারোল পেলেন উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ভারতীয় জনতা পার্টির বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর ভাই অতুল সেঙ্গার। সম্প্রতি দিল্লিতে তাঁদের ছোট ভাই মনোজ সেঙ্গারের মৃত্যু হয়। তাঁর শেষকৃত্যে যোগ দেবার জন্য ৭২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কুলদীপ আর অতুল।

নয়াদিল্লি: ভাইয়ের অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার জন্য ৭২ ঘন্টার প্যারোলে মুক্তি পেলেন উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার, তাঁর ভাই অতুল সেঙ্গার। সম্প্রতি দিল্লিতে তাঁদের ছোট ভাই মনোজ সেঙ্গারের মৃত্যু হয়। আজ উন্নাওতে ভাইয়ের শেষকৃত্যে হাজির থাকবেন কুলদীপ। দিল্লি থেকে আনা হবে তাঁকে। লখনউয়ের জেল থেকে অতুলকেও আনা হবে সেখানে। পরিবার সূত্রে খবর, বিকেলের দিকে হবে অন্ত্যেষ্টি। গত শনিবার রহস্যজনক ভাবে মৃত্যু হয় মনোজের। কিছু রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগের কথা বলা হয়েছে। মনোজের শেষকৃত্য ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মনোজের পরিবার সূত্রে খবর, রাত ২টো নাগাদ হঠাৎ বুকে ব্যাথা ও অন্যান্য কিছু শারিরীক কষ্ট নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার সকালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এ বছরের গোড়ায় সামনে আসে উন্নাও ধর্ষণকাণ্ড। উন্নাওয়ের ১৭ বছরের এক নাবালিকা অভিযোগ তোলে, ২০১৭ সালে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার তাঁকে কাজ দেওয়ার নাম করে ডেকে ধর্ষণ করেন। কিন্তু নানা মহলে দরবার করেও থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে পারেনি সে। উল্টে বিধায়কের সম্মানহানির অভিযোগে তাঁর বাবাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মরিয়া নাবালিকা। ওই ঘটনার পরের দিনই লক আপে মৃত্যু হয় তার বাবার। পুলিশের বিরুদ্ধে তাঁকে লক আপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এরপরই শোরগোল পড়ে যায়। অবশেষে এলাহাবাদ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনার তদন্ত ভার দেয় সিবিআইকে। ২৮ জুলাই রায়বরেলি থেকে ফেরার সময় নির্যাতিতার গাড়িটি মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে। মারা যান তাঁর আইনজীবী ও তাঁর পরিবারের দুই মহিলা সদস্য। এ ঘটনায় অভিযোগের আঙুল ওঠে মনোজের দিকে। দুর্ঘটনা পরিকল্পিত বলেও দাবি করা হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Balochistan Blast: ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু
ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু
West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
KMC Bulldozer Mission: কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ
কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget