এক্সপ্লোর

UP Viral Video: সেতু থেকে করোনা আক্রান্তের মৃতদেহ ফেলার ঘটনায় গ্রেফতার ২

ট্যুইটারে ওই ভিডিও ভাইরাল হতেই নড়চড়ে বসে রাজ্য প্রশাসন

বলরামপুর: বলরামপুরে সেতু থেকে করোনা আক্রান্তর মৃতদেহ  নদীতে ফেলার ঘটনায় দুজনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। গতকাল, রবিবার, একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় ব্রিজের ওপর থেকে করোনার মৃতের দেহ তুলে কয়েকজন ফেলে দিচ্ছেন নদীর জলে। এবিপি আনন্দ ভাইরাল যে ভিডিওর সত্যতা যাচাই করেনি।

ট্যুইটারে ওই ভিডিও ভাইরাল হতেই নড়চড়ে বসে রাজ্য প্রশাসন। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম প্রেম নাথ মিশ্র। গত ২৫ মে তাঁকে হাসপাতালে ভর্তি। এরপর করোনা আক্রান্ত হন তিনি। গত ২৯ মে তাঁর মৃত্যু হয়। যাবতীয় কোভিড বিধি মেনে তাঁর ভাইপোর হাতে দেহ তুলে দেহ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল, রবিবার বলরামপুরের মুখ্য মেডিক্যাল অফিসার ভিবি সিংহ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে গত ২৫ মে কোভিড আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। তিনদিন বাদে তাঁর মৃত্যু হয়। যার পর নিয়মমাফিক কোভিড প্রোটোকল মেনে বাড়ির লোকের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে উটে এসেছে, আত্মীয়রাই মৃতদেহ নদীর জলে ছুঁড়ে ফেলেছেন। গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। এরপর গতকাল রাতেই গ্রেফতার করা হয় দুজনকে।

কী দেখা যায় ওই ভিডিওতে? উত্তরপ্রদেশের বলরামপুরের এক ব্রিজ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় যে হাড়হিম করা দৃশ্য মোবাইলবন্দি  করেছেন কয়েকজন। যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টির মাঝে দুই ব্যক্তি প্লাস্টিকে জড়ানো একজনের দেহ ব্রিজ থেকে নীচে রাপ্তি নদীর জলে ফেলছেন। মৃতের দেহে প্লাস্টিক জড়ানো ও যে দু'জন ব্যক্তির মধ্যে একজন পিপিই কিট পড়ে থাকায় সন্দেহ মৃতদেহটি কোনও করোনা আক্রান্তেরই।

তবে করোনা আবহে অমানবিকতার ছবি এই প্রথম নয়। সারি দিয়ে গঙ্গায় মৃতদেহ ভাসার দেহ আগেই দেখে আঁতকে উঠেছে গোটা ভারত। গঙ্গার চড়ে বিপুল জায়গা জুড়ে শুধু কোভিডে মৃতদের দেহ কবর দেওয়ার ছবি দেখে গা শিউরে ওঠার মতো। উত্তরপ্রদেশেই উন্নাওয়ে প্রবল বৃষ্টিতে চরে পোঁতা দেহ ভেসে যায় গঙ্গায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
Prashant Kumar: বড় ধাক্কা বিজেপির, লালু-নীতীশের 'নামের' প্রার্থীদের গো হারা হারালেন প্রশান্ত কিশোর
বড় ধাক্কা বিজেপির, লালু-নীতীশের 'নামের' প্রার্থীদের গো হারা হারালেন প্রশান্ত কিশোর

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget