এক্সপ্লোর

অযোধ্যায় হবে আন্তর্জাতিক বিমানবন্দর, ৪ লেনের বাইপাস, মাস্টারপ্ল্যান তৈরি করছেন যোগী আদিত্যনাথ

বিশ্বের পর্যটন মানচিত্রে অযোধ্যাকে নিয়ে আসা পাখির চোখ করেছেন যোগী।

  লখনউ: আন্তর্জাতিক মানচিত্রে অযোধ্যাকে নতুন পরিচয় দেওয়ার চেষ্টার ত্রুটি করছেন না উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দীপোৎসব থেকে রাম লীলা, উত্তর প্রদেশে সরকার গড়ার পর থেকে অযোধ্যায় তিনি একের পর এক আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করেছেন। এবার অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির মাস্টারপ্ল্যান করেছেন তিনি। বিশ্বের পর্যটন মানচিত্রে অযোধ্যাকে নিয়ে আসা পাখির চোখ করেছেন যোগী। আধুনিক বৈদিক শহর হিসেবে তুলে ধরছেন নব্য অযোধ্যাকে। এখানেই হবে রামচন্দ্রের বিশালতম মন্দির, থাকবে রামচন্দ্রের বিশাল মূর্তিও, যা বিশ্বের উচ্চতম মূর্তি হতে পারে। যাঁরাই এখানে পুজো দিতে আসবেন, তাঁরাই অভিভূত হবেন এই মূর্তির সৌন্দর্য ও বিশালত্বে। এ ব্যাপারে কাজ শুরু হয়েছে, আরও অনেক কাজ হবে ক্রমে ক্রমে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার হাতে হাত মিলিয়ে কাজ করছে এ ব্যাপারে। অযোধ্যায় রেলের ডাবল লাইন করা হচ্ছে। রেল স্টেশনের সৌন্দর্যায়ন চলছে, ভবিষ্যতের কথা ভেবে তা বর্ধিতও করা হয়েছে আগের থেকে। অযোধ্যা থেকে সুলতানপুর পর্যন্ত তৈরি হচ্ছে ৪ লেনের রাস্তা, যা বিমানবন্দরে পৌঁছে যাবে। অযোধ্যা ধামে যাওয়ার জন্য সোহাওয়াল থেকে বিক্রমজোট পর্যন্ত বাইপাস তৈরির প্রস্তাব জমা দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ১৫০০ কোটি টাকায় রায় বরেলি থেকে অযোধ্যা পর্যন্ত ৪ লেনের রাস্তাও তৈরি হবে। সম্প্রতি পর্যটন বিভাগের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, অযোধ্যাকে গ্লোবাল সিটি হিসেবে তুলে ধরতে একটি কনসালট্যান্ট সংস্থার সাহায্য নিতে চলেছেন তাঁরা। পুণ্যতোয়া সরযূ নদীর গতি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে একটি আধুনিক পয়ঃপ্রণালী প্ল্যান্ট তৈরি হচ্ছে এখানে। এ জন্য খরচ হচ্ছে কয়েকশো কোটি টাকা। পাশাপাশি তৈরি হচ্ছে দশরথ মহল, সৎসঙ্গ ভবন, প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্স সেন্টার ও নাইট শেল্টার। এ জন্য খরচ হবে ২৪২ লাখ টাকা। ছাজান এলাকায় তৈরি হবে ২৮৮ লাখ টাকার বিনিময়ে লাস্টি পারপাস হল, পঞ্চ কোশী পরিক্রমা মার্গে ১৯৭ লাখ টাকায় দিগম্বর এরিনা। ৫২৪ লাখ টাকায় তৈরি হবে ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget