এক্সপ্লোর

'আদিত্যনাথের বাবার পারলৌকিক কাজ করতে যাবেন', প্রতারণার আশ্রয় নিয়ে কেদার-বদ্রী যাচ্ছিলেন বিধায়ক! পথে গ্রেফতার

এ বছর খুলে গেছে কেদারনাথ, বদ্রীনাথের দরজা। কিন্তু ভক্তদের জন্য এখনও বন্ধ মন্দিরের দরজা। এরই মধ্যে ক্ষমতা খাটিয়ে উত্তরপ্রদেশের বিধায়ক আমন মণি ত্রিপাঠি বের করে ফেলেছিলেন মন্দিরে ঢোকার অনুমতি।

নয়ডা: লকডাউন বিধি ভঙ্গ করলে যখন কড়া হাতে শাস্তি দিচ্ছে সরকার, তখন তীর্থ করতে যাবার জন্য প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশেরই এক বিধায়কের বিরুদ্ধে। এ বছর খুলে গেছে কেদারনাথ, বদ্রীনাথের দরজা। কিন্তু ভক্তদের জন্য এখনও বন্ধ মন্দিরের দরজা। এরই মধ্যে ক্ষমতা খাটিয়ে উত্তরপ্রদেশের বিধায়ক আমন মণি ত্রিপাঠি বের করে ফেলেছিলেন মন্দিরে ঢোকার অনুমতি। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবার পারলৌকিক ক্রিয়াকর্ম করতে যাওয়ার অজুহাত দেখিয়ে পাস বের করেন তিনি। শুধু একা তিনি নন, আরও ১১ জনকে নিয়ে তীর্থযাত্রা করেছিলেন বিধায়ক। কিন্তু শেষরক্ষা হল না। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রতারণা করে তিনি রাজ্যের সীমা পেরনোর পাস জোগাড় করেছেন। সেইসঙ্গে লকডাউন বিধিভঙ্গ করে কেদার-বদ্রী যাওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তীর্থ করতে যাবার সময় ধরা পড়লে তিনি দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।কর্ণপ্রয়াগের এসডিএম বৈভব গুপ্ত জানিয়েছেন, তীর্থযাত্রার সময়, যখন দেখা যায় তিনি উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডের সীমা পেরিয়ে এসেছেন, তখনই তাঁকে আটক করা হয়। সূত্রের খবর, আমন মণি ত্রিপাঠি তিনটি গাড়ি নিয়ে আসছিলেন। তাঁরা কর্ণপ্রয়াগ অবধি পৌঁছে গিয়েছিলেন। সেখানে স্ক্রিনিং-এর দায়িত্বে থাকা চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান বিধায়ক। বাগবিতণ্ডার পর তাঁরা ফিরতে বাধ্য হন। হৃষিকেশে গ্রেফতার করা হয়। ঘটনায় আমন মণি ও তাঁর ১১ জন সহযাত্রীদের বিরুদ্ধে এফআইআর করেছে উত্তরাখণ্ড পুলিশ। ঘটনায় দুঃখপ্রকাশ করে বিজেপি নেতা রাকেশ ত্রিপাঠি বলেছেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই তাঁর বাবার শেষকৃত্যে অংশ নেননি, তখন সেই অজুহাতে কেউ কীকরে এই কাজ করতে পারে! কীভাবেই বা তাঁকে অনুমতি দেওয়া হল! তাহলে কি প্রতারণার আশ্রয় নিয়ে অনুমতি জোগাড় করেছেন আমন মণি? তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভেঙে চুরমার তৃণমূল, এবার সংসদীয় দলেও বিদ্রোহ, NDA-র অংশ হতে চেয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বলছেন কাকলি
ভেঙে চুরমার তৃণমূল, এবার সংসদীয় দলেও বিদ্রোহ, NDA-র অংশ হতে চেয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বলছেন কাকলি
Suvendu Satabdi Meet: তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ritabrata Banerjee: মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ ? ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর,
মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ ? ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, "সংখ্যা আরও বাড়বে"
US-Iran War : ফের যুদ্ধ ! ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল্লির
ফের যুদ্ধ ! ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল্লির

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget