এক্সপ্লোর

Crime News: অ্যাম্বুল্যান্সে হেনস্থা মহিলাকে, প্রতিবাদ করায় ছুড়ে ফেলে দেওয়া হল অসুস্থ স্বামীকে

Uttarpradesh Crime News: অক্সিজেন মাস্ক খুলে অ্যাম্বুল্যান্স থেকে ছুড়ে ফেলা হয় ওই ব্যক্তিকে। তারপরে হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।

উত্তরপ্রদেশ: আরজি কর হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে যখন সারা দেশ তোলপাড়। তখনই সামনে এল উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা। অসুস্থ স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্য়াম্বুল্যান্সের মধ্যেই চরম হেনস্থার শিকার হলেন এক মহিলা। হেনস্থার পর তাঁকে ছুড়ে ফেলে দেওয়া হল অ্যাম্বুল্যান্স থেকে। এখানেই শেষ নয়, অক্সিজেন মাস্ক খুলে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয় তাঁর অসুস্থ স্বামীকেও। গোরখপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা চলাকালীন মারা যান ওই ব্য়ক্তি। শিউরে ওঠার মতো এই ঘটনা উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের, দিনটি ছিল ৩০ অগাস্ট।                   

এনডিটিভির প্রতিবেদন সূত্রের খবর, কয়েকদিন ধরে অসুস্থ থাকা স্বামীকে নিয়ে কাছেই একটি হাসপাতালে যাচ্ছিলেন ওই মহিলা। তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় সেখান থেকে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বেসরকারি হাসপাতালের খরচ বইতে পারবেন না বলে স্বামীকে নিয়ে হাসপাতালে ফিরছিলেন ওই মহিলা। অভিযোগ, অ্যাম্বুল্যান্সে  তাঁকে জোর করে সামনের আসনে বসতে বলা হয়। চালক ও তার সঙ্গীর সঙ্গে সামনেই বসেন ওই মহিলা। তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সেই সময় চিৎকার করে প্রতিবাদ করেছিলেন ওই মহিলা। অভিযোগ, তারপরেই অসুস্থ স্বামীর অক্সিজেন বন্ধ করে দেয় অভিযুক্ত ২জন। তারপরেই ওই মহিলা এবং তাঁর স্বামীকে অ্যাম্বুল্যান্স থেকে ছুড়ে ফেলে দেয় ওই ২ অভিযুক্ত। মহিলার অভিযোগ, তার গয়নাও কেড়ে নিয়েছিল অ্যাম্বুল্যান্সের চালক। ছুড়ে ফেলে দেওয়ায় আহত হয়েছিলেন ওই মহিলার স্বামী, অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। এরপর ভাইকে ফোনে সবটা জানান মহিলা, পুলিশকেও অভিযোগ জানান। তারপর পুলিশই তাঁদের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে মারা যান ওই ব্যক্তি। মহিলার অভিযোগ, পুলিশ দোষীদের গ্রেফতার করার কোনও চেষ্টাই করছে না। লখনউয়ের গাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।                                 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'নিয়ম ভেঙে নিয়োগ ৮৪ MBBS হাউজস্টাফ', CBI -এর হাতে সন্দীপের বিরুদ্ধে কোন কোন নথি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget