এক্সপ্লোর

US-Iran War News: ভারতীয় নাবিকদের জাহাজে হামলা, স্বীকার করল আমেরিকা, দাবি, ‘ইরানের তেল ছিল’

US Attacks Ship with Indians: ওমান উপসাগরে জাহাজে হামলা। ভারতীয়রা ছিলেন। দায় স্বীকার করল আমেরিকা। সেই সঙ্গে অভিযোগও তুলল।

নয়াদিল্লি: ওমান উপকূলে জাহাজে আগুনের ঘটনায় দায় স্বীকার করল আমেরিকা। ওই জাহাজে ভারতীয় কর্মীরা ছিলেন। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড জানাল, জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে দু’টি Hellfire মিসাইল ছুড়েছিল তারা। (US Attacks Ship with Indians)

চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয় বার ওমান উপকূলে জাহাজে হামলা হল, যার প্রত্যেকটিতেই ভারতীয় কর্মীরা মোতায়েন ছিলেন। সোশ্যাল মিডিয়ায় আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, গিনি-বিসাউয়ের পতাকা লাগানো ‘M/T জলবীর’ জাহাজটি ইরান থেকে তেল নিয়ে ওমান উপসাগর পেরোচ্ছিল। (US-Iran War News)

সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, আমেরিকার যুদ্ধবিমান থেকে দু’টি Hellfire মিসাইল ছোড়া হয় জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য় করে। জাহাজটি আমেরিকার বাহিনীর নির্দেশ অমান্য করে বলে দাবি তাদের। আমেরিকার দাবি অনুযায়ী, নির্দেশ অমান্য করায় এখনও পর্যন্ত নয়টি জাহাজকে নিষ্ক্রিয় করেছে তারা। অভিমুখ ঘুরিয়ে দিয়েছে ১৩৫টি জাহাজের। মানবিক স্বার্থে ত্রাণ নিয়ে যাওয়া ৪২টি জাহাজকে ছাড়পত্র দিয়েছে তারা।

আরও পড়ুন: দেড় ঘণ্টা পার, এখনও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জেরা করছে সিআইডি, কী কী প্রশ্নের সম্মুখীন তিনি?

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রক এই হামলাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করে। অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করতে আর্জি জানায়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতীয় নাবিকরা সওয়ার একাধিক জাহাজের সঙ্গে গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় পর পর এমন ঘটনা ঘটেছে। আমাদের নাবিকদের কল্যাণ এবং নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার বার একথা স্মরণ করিয়ে দিতে হবে না আশা করি।”

আরও পড়ুন: যতদূর চোখ যায় পর পর গাড়ি দাঁড়িয়ে, লাদাখে ভিড় করেছেন কত মানুষ? যানজটের ভিডিও ভাইরাল

এর আগে, গতকালই ওমান উপকূলের কাছে আর একটি জাহাজে হামলা হয়, যাতে তিন ভারতীয় নাগরিক প্রাণ হারান। ওই ঘটনার পর ভারে আমেরিকার CDA-কে তলব করে দিল্লি। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। আর তারপরই 'MT Jalveer' জাহাজে হামলা হল। পালাউয়ের পতাকা লাগানো তেলের ট্যাঙ্কার 'Settebello'-তেও হামাল চালায় আমেরিকা। তিন ভারতীয় নিখোঁজ হয়ে যান। আমেরিকার দাবি, ইরানের উপর তাদের আরোপিত অবরোধ অমান্য করেছিল জাহাজটি। 

সোমবার MT Marivex জাহাজেও হামলা হয়। হরমুজ় প্রণালীর দক্ষিণে হামলা চালানো হয়। হামলার সময় জাহাজে সওয়ার ছিলেন ২৪ জন ভারতীয়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget