এক্সপ্লোর

TMC News: ৪ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জেরা করছে সিআইডি, কী কী প্রশ্নের সম্মুখীন তিনি?

Abhishek Banerjee: দিল্লি থেকে কলকাতায় ফিরে সিআইডি-র কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে জেরা করা হচ্ছে তাঁকে।

কলকাতা: অবশেষে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি-র মুখোমুখি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে তিন বার হাজিরা এড়ালেও, বৃহস্পতিবার ভবানীভবনে সিআইডি-র মুখোমুখি হলেন তিনি। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। সন্ধে ৬টার আগেই ভবানীভবনে পৌঁছে যান অভিষেক। তার পর চার ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও তাঁকে জেরা করছে সিআইডি। (Abhishek Banerjee)

দিল্লি থেকে কলকাতায় ফিরে আজ প্রথমে কালীঘাট রোডে নিজের বাড়িতে যান অভিষেক। সেখান থেকে পৌঁছন ভবানীভবনে। সন্ধে ৬টার মধ্যে  হাজিরা দিতে পৌঁছতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১১ মিনিট আগে সেখানে পৌঁছন অভিষেক। ভিতরে ঢোকার আগে নাম নথিভুক্ত করা এবং অন্য প্রক্রিয়া সম্পন্ন করেন। তার পর জেরার মুখোমুখি হন তিনি। অভিষেককে জেরা করতে CID যে প্রশ্নমালা তৈরি করেছে, তাতে একাধিক বিষয় থাকছে বলে খবর। (TMC News)

বিশেষ সূত্রে জানা গিয়েছে, অভিষেকের জন্য সিআইডি যে প্রশ্নমালা তৈরি করেছে, তাতে যে রেজলিউশন বুক নিয়ে বিতর্ক, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- সই জালিয়াতির অভিযোগ। বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, সেই নিয়ে যে অরিজিনাল রেজলিশন বুকটি ছিল, সেটি কোথায় গেল? এই প্রশ্নের জবাব দিতে হবে অভিষেককে।

আরও পড়ুন: বিমানবন্দরে নামতেই শোরগোল, সিআইডি-র কাছে হাজিরা দেবেন অভিষেক? ভবানীভবনে পুলিশ-কেন্দ্রীয়বাহিনী

এর আগে, ওই অরিজিনাল রেজলিউশন বুকের খোঁজে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে অভিষেকের বাড়িতেও গিয়েছে সিআইডি। তার পরও অরিজিনাল রেজলিউশন বুকটি মেলেনি। ওই রেজলিউশন বুক তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হাতে পেলে স্পষ্ট হয়ে যাবে যে, আসলে কতজন বিধায়কের সই ছিল, কতজনের সই জালিয়াতি হয়েছে। 

আরও পড়ুন: ফলতার এক সময়ের ‘পুষ্পা’, জাহাঙ্গির খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ

তৃণমূলের তিন বিধায়ক জানিয়েছেন, বিধানসভার বিরোধী দলনেতা, মুখ্যসচেতক কে হবেন, সেই নিয়ে ৬ মে যে বৈঠক হয়, তাতে তাঁরা উপস্থিত ছিলেন না। তার পরও ৭০ জন বিধায়কের সই সম্বলিত যে রেজলিউশনের কপি স্পিকারের কাছে পাঠানো হয়, তাতে তাঁদের সই ছিল। বৈঠকে না থাকা সত্ত্বেও ওই সই কোথা থেকে এল, প্রশ্ন উঠছে। ওই বিধায়করা কি পরে গিয়ে সই করেন, না কি তাঁদের সই জাল করা হয়েছে, জানতে চান রাজ্যের গোয়েন্দারা।

আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। ৭০ জনের সই সম্বলিত রেজলিউশনের যে প্রতিলিপি জমা দেওয়া হয়স্পিকারের কাছে, তাতে অনেকের নাম লেখা রয়েছে বড়হাতের অক্ষরে, অর্থাৎ ইংরেজির ক্যাপিটাল লেটারে। ক্যাপিটাল লেটারে কী করে সই থাকতে পারে? জানতে চান রাজ্যের গোয়েন্দারা। রেজলিউশনের প্রতিলিপির নীচে অভিষেকের সই ছিল। তিনি বাকি ৭০ জনের সম্মতি নিয়েছিলেন কি না, তাও জানতে চান সিআইডি-র গোয়েন্দারা। ওই দিন অভিষেক ছাড়া আর কে কে উপস্থিত ছিলেন বৈঠকে, তাও জানতে চান।

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget