এক্সপ্লোর

US Israel strikes on Iran: ইরানের লাগাতার হামলা, ভারত থেকে এই জায়গায় বিমান পরিষেবা বন্ধ !

US Israel strikes on Iran : দুবাই এয়ারপোর্টে ফের হামলা ইরানের, ভারত-দুবাই বিমান পরিষেবা বন্ধ

নয়াদিল্লি: ইরানের লাগাতার হামলা, আকাশসীমা বন্ধ করল UAE.আকাশসীমা বন্ধ করল সৌদি আরব। দুবাই এয়ারপোর্টে ফের হামলা ইরানের। ভারত-দুবাই বিমান পরিষেবা বন্ধ। দুবাইয়ের কাছে গিয়েও ফিরে আসতে হয়ছে বহু বিমানকে। 

আরও পড়ুন, বিজেপির প্রার্থী তালিকায় SIR-এ 'বিবেচনাধীন' মহিলা !

১৮ তম দিনেও পশ্চিম এশিয়ার যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এবার দুবাইতে ইরানের ড্রোন হামলার জেরে ফের বাতিল হল বিমান। আপাতত বন্ধ হল ভারত থেকে দুবাইগামী বিমান পরিষেবা। দুবাইয়ের কাছে গিয়েও ফিরে আসতে হয়ছে বহু বিমানকে। মূলত, ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে মধ্য়প্রাচ্যের যুদ্ধ। যুদ্ধের রেশ আছড়ে পড়েছে ভারতের দোরগোড়ায়। বুধবার ভারত থেকে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে আমেরিকা। এই আবহেই প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এক্স পোস্টে তিনি লিখেছেন, "ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর সংঘাত আমাদের বাড়ির উঠোনে পৌঁছেছে। তবুও প্রধানমন্ত্রী কিছুই বলেননি।এরকম মুহূর্তে, আমাদের চালক হিসেবে দৃঢ় হাতের প্রয়োজন।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য জানিয়েছেন, ''ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া, পৃথিবীর নানা প্রান্তে সংঘর্ষ চলছে। বিশ্বজুড়ে এমন পরিস্থিতিতে ভারত ও ইউরোপ, দুনিয়ার দুই বড় কূটনৈতিক শক্তি নিজেদের সম্পর্কে আরও আন্তরিক হচ্ছে।''

যুদ্ধবিমান থেকে ধোয়ে আসছে মারণবোমা। লাগাতার চলছে মিসাইল, ড্রোন হামলা। মৃতের সংখ্যা হাজার পার করেছে।মধ্যপ্রাচ্যে যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে।ইরানকে বাগে আনতে মরিয়া আমেরিকা।পাল্টা হুঙ্কার ছাড়ছে ইরানও। যুদ্ধ যে আরও ভয়ঙ্কর দিকে এগোচ্ছে ক্রমশ তা স্পষ্ট হচ্ছে। এই আবহে সেনেটে নতুন করে অক্সিজেন পেলেন আমেরিকার প্রেসিডেন্ট। সংখ্যাগরিষ্ঠতার অভাবে ৫৩-৪৭ ভোটে খারিজ হয়ে গেছে 'ওয়ার পাওয়ারস রেজোলিউশন' প্রস্তাব। 
 
আমেরিকা প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যুদ্ধক্ষেত্রে খুব ভালো করছি। আমরা ভবিষ্যতেও এই ধারা বজায় রাখব। আমাদের সামরিক বাহিনী বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এটি বাকিদের তুলনায় অনেক এগিয়ে। বছরের পর বছর ধরে এটা আমাদের জন্য একটা বড় বিপদ ছিল। ৪৭ বছর ধরে তারা (ইরান) বিশ্বজুড়ে আমাদের লোকজনকে হত্যা করে আসছে। ইরানের রাষ্ট্রদূত  মহম্মদ ফাতহালি বলেন, আমরা যুদ্ধ চাইনা, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা সমঝোতায় যেতে চেয়েছিলাম। তারা সমঝোতার রাস্তাকে ধ্বংস করেছে। যুদ্ধের রেশ আছড়ে পড়েছে ভারতের দোরগোড়ায়।

সেরা শিরোনাম

Weather Update: আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD
আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD
West Bengal News Live : কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
Papia Adhikary : 'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
Roopa Ganguly : 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget