এক্সপ্লোর

কোমা থেকে জাগলেন মার্কিন, শুনলেন, করোনায় মারা গিয়েছেন স্ত্রী, আর বাঁচলেন না

মিনেটের মৃত্যুর ৮ দিন পর মারা যান লরেন্সও। তিনি যে নার্সিংহোমে কর্মরত ছিলেন, তাঁকে নিয়ে সেখানকার ১১ জন কর্মীর করোনায় মৃত্যু হল।

কলকাতা:  ৬৯ বছরের লরেন্স নোকেস কোমায় চলে গিয়েছিলেন। বাঁচার আশা ছিল না। ১০ এপ্রিল সরানো হয় ভেন্টিলেটর থেকে। উঠে শুনলেন, তাঁর স্ত্রী মারা গিয়েছেন করোনাতে। সমস্ত চিকিৎসা অস্বীকার করে মৃত্যু বরণ করলেন তিনিও। আমেরিকার মেরিল্যান্ডের মাউন্ট এয়ারির প্লেসান্ট ভিউ নার্সিং হোমে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন লরেন্স। এলাকার ৯৫ জন বাসিন্দার মধ্যে ৮৪ জনের করোনা ধরা পড়ে। শুশ্রুষা করতে করতে আক্রান্ত হয় লরেন্সও। ৩০ মার্চ তাঁকে ক্যারল হসপিটাল সেন্টারে  ভর্তি করা হয়, পাঠানো হয় ইনকিউবেটরে। এক সপ্তাহর মত কোমায় থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হয় তাঁর। নিজে নিজেই শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেন তিনি।  জ্ঞান ফিরে আসার পর লরেন্স প্রথমেই জিজ্ঞাসা করেন তাঁর স্ত্রী মিনেটের কথা।  ৭১ বছরের মিনেটের সঙ্গে ২৪ বছর আগে তাঁর বিয়ে হয়, এতদিন তাঁর সংসার হাসিমুখে ধরে রেখেছিলেন তিনি। বারবার স্ত্রীর কথা জানতে চাওয়ায় খানিকটা বাধ্য হয়েই চিকিৎসকরা তাঁকে জানান মিনেটের মৃত্যু হয়েছে। লরেন্সকে এমার্জেন্সি বিভাগে ভর্তি করার পর আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বামীকে নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। নিজেও কোয়ারান্টাইনে থাকায় পরিবারের কাউকে ডাকতে পারেননি। তাঁর ৭২তম জন্মদিনের ঠিক একদিন আগে, ৭ এপ্রিল ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মিনেট মারা যান।  মৃত্যুর পর পরীক্ষায় দেখা যায়, করোনা হয়েছিল তাঁরও। লরেন্স এ কথা জানতে পারার সঙ্গে সঙ্গে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসা কর্মীদের তিনি বলেন,  আর তিনি কোনওরকম ওষুধপত্র নেবেন না, এ ব্যাপারে সই করার কাগজপত্র চেয়ে পাঠান। বলেন, হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দিতে হবে। এর পরের ৫ দিন ধরে ছেলেমেয়ে, নাতি নাতনিদের সঙ্গে দেখা করেন লরেন্স, বলে দেন, তাঁর জিনিসপত্রের কেমন বিলি বন্দোবস্ত হবে। এমনকী বারবার ক্ষমাও চান তাঁদের কাছে, কারণ স্ত্রীর অসুস্থতার দায় এড়াতে পারছিলেন না তিনি। মিনেটের মৃত্যুর ৮ দিন পর মারা যান লরেন্সও। তিনি যে নার্সিংহোমে কর্মরত ছিলেন, তাঁকে নিয়ে সেখানকার ১১ জন কর্মীর করোনায় মৃত্যু হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Google India: ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget