এক্সপ্লোর

Religion Rights: ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে, চিন, পাকিস্তানকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ তকমা আমেরিকার

সাম্প্রতিককালে চিন-আমেরিকা দূরত্ব ক্রমেই বাড়ছে। সম্প্রতি আমেরিকার শীর্ষ গোয়েন্দা কর্তা লিখেছেন, আমেরিকার সবচেয়ে বড় বিপদ চিন। ডোনাল্ড ট্রাম্প সরকারের বিদেশসচিব মাইক পম্পেয়োর কথাতেও চিনের প্রতি কড়া বার্তা রয়েছে।

নয়াদিল্লি: চিন ও পাকিস্তান, দু দেশই লাগাতার ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে চলেছে। এই অভিযোগে দুই দেশকে বিশেষ উদ্বেগের তালিকাভুক্ত তকমা দিল আমেরিকা। এই তালিকায় রয়েছে আরও ছটি দেশ। এক বিবৃতিতে এমন জানিয়েছে আমেরিকার বিদেশমন্ত্রক। সাম্প্রতিককালে চিন-আমেরিকা দূরত্ব ক্রমেই বাড়ছে। সম্প্রতি আমেরিকার শীর্ষ গোয়েন্দা কর্তা লিখেছেন, আমেরিকার সবচেয়ে বড় বিপদ চিন। ডোনাল্ড ট্রাম্প সরকারের বিদেশসচিব মাইক পম্পেয়োর কথাতেও চিনের প্রতি কড়া বার্তা রয়েছে। তিনি বলেছেন, ’’ পাকিস্তান, চিন, মায়ানমার, ইরিত্রিয়া, ইরান, নাইজিরিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানের মতো দেশগুলিতে ধর্মীয় স্বাধীনতার গুরুতর দিকগুলি লঙ্ঘিত হয়ে আসছে। ফলে ১৯৯৮ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইন অনুযায়ী এই দেশগুলি বিশেষ উদ্বেগের কারণ হয়ে উঠেছে।‘‘ সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, রাশিয়া, কোমোরোস, কিউবা, নিকারাগুয়া এই দেশগুলিকে বিশেষভাবে নজর রাখা দেশের তালিকা বা স্পেশাল ওয়াচ লিস্টে রেখেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পম্পেয়ো বলেছেন, ’’ধর্মীয় স্বাধীনতা অপরিবর্তনীয় অধিকার, তার উপর ভিত্তি করেই মুক্ত সমাজ গড়ে ওঠে, প্রসারিত হয়। আজ, মার্কিন যুক্তরাষ্ট্র - ধর্মীয় নিপীড়ন থেকে যাঁরা পালিয়ে এসেছেন তাঁদের দ্বারা প্রতিষ্ঠিত একটি জাতি।‘‘ সুদান ও উজবেকিস্তানকেও একসময় আমেরিকা বিশেষভাবে নজর রাখার তালিকাভুক্ত দেশের মধ্যে রেখেছিল। কিন্তু এখন সে তালিকার বাইরে রয়েছে এই দুই দেশ। পম্পেয়ো বলেছেন, ’’সাহসী সংস্কারের পথে এগনোর জন্য অন্যান্য দেশগুলির কাছে এখন তারা মডেল।‘‘ আল সাহিব, আল কায়দা, বোকো হারাম, আইসিস-সহ আটটি জঙ্গি সংগঠনকে বিশেষ উদ্বেগজনক সংগঠনের তকমা দিয়েছে আমেরিকা। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প এত কঠোর নীতি নিলেও তার মেয়াদ এখন হাতেগোনা। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদের দায়িত্বভার নিতে চলেছেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। চিন মোকাবিলায় তিনি সরাসরি এমন সংঘাতের পথে হাঁটবেন বিশ্বের বাকি দেশগুলির সঙ্গেই বা তাঁর বিদেশনীতি কোন পথে চালিত হবে এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget