এক্সপ্লোর

‘কমিউনিস্ট পার্টির বিশাল চরবৃত্তি নেটওয়ার্কের কেন্দ্র’, টেক্সাসে চিনা দূতাবাস বন্ধের নির্দেশ আমেরিকার, প্রত্যাঘাতের হুঁশিয়ারি বেজিংয়ের

ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও ওই চিনা দূতাবাসকে ‘কমিউনিস্ট পার্টির বিশাল চরবৃত্তির নেটওয়ার্কের মূল ঘাঁটি’ বলেছেন। তাঁর দাবি, হিউস্টনের চিনা কনস্যুলেট কূটনীতির জায়গা নয়, কমিউনিস্ট পার্টির বিশাল চরবৃত্তির নেটওয়ার্কের কেন্দ্র, ওরা আমেরিকায় কলকাঠি নাড়ে, প্রভাব খাটায়।

ওয়াশিংটন: চিন-মার্কিন সংঘাতে নয়া মাত্রা যোগ করে টেক্সাসের হিউস্টনের চিনা দূতাবাস বন্ধের নির্দেশ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। বুধবার ৭২ ঘন্টা সময় দিয়ে চিনা দূতাবাসে তালা মারতে বলা হয়েছে। আমেরিকায় চিনের ৬টি মিশনের অন্যতম এটি। মার্কিন বিদেশ দপ্তরের অভিযোগ, চিনা এজেন্টরা টেক্সাস এ অ্যান্ড এম মেডিকেল সিস্টেম, হিউস্টনে টেক্সাস বিশ্ববিদ্য়ালয়ের এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার সহ টেক্সাসের নানা প্রতিষ্ঠানের তথ্য চুরির চেষ্টা করেছে। ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও ওই চিনা দূতাবাসকে ‘কমিউনিস্ট পার্টির বিশাল চরবৃত্তির নেটওয়ার্কের মূল ঘাঁটি’ বলেছেন। তাঁর দাবি, হিউস্টনের চিনা কনস্যুলেট কূটনীতির জায়গা নয়, কমিউনিস্ট পার্টির বিশাল চরবৃত্তির নেটওয়ার্কের কেন্দ্র, ওরা আমেরিকায় কলকাঠি নাড়ে, প্রভাব খাটায়। নোভেল করোনাভাইরাসের উত্সস্থল, বাণিজ্য, নিরাপত্তা ও হংকঙের মতো ইস্যুতে বেজিং-ওয়াশিংটন সংঘাতের মধ্যেই এমন অভিযোগ এনে চিনা দূতাবাস গুটিয়ে নিতে বলা হল। পাল্টা চিনা কনসাল জেনারেল কাই ওয়েই হিউস্টনে সংবাদ মাধ্যমকে কনস্য়ুলেট বন্ধ করার নির্দেশ অত্যন্ত অন্যায় ও চিন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে বিরাট ক্ষতিকর আখ্যা দিয়েছেন। চরবৃত্তি ও তথ্য় হাতানোর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, তথ্যপ্রমাণ দিন, তার ভিত্তিতে কথা বলুন। আমেরিকানদের সম্পর্কে যতটা জানি, আপনারা হআইনের শাসন মানেন, দোষ প্রমাণিত হওয়া পর্যন্ত আপনি দোষী নন। মার্কিন ন্য়য়বিচার দপ্তর ইতিমধ্যেই মার্কিন সংস্থা থেকে কোভিড-১৯ অতিমারী সংক্রান্ত ওষুধপত্রের গোপন নথি চুরির চেষ্টার দায়ে দুজন চিনা হ্যাকারকে অভিযুক্ত করেছে। ওই দুজনকে অভিযুক্ত করা চিনা কনস্যুলেট বন্ধের নির্দেশের মধ্যে যোগসূত্র থাকার কোনও ইঙ্গিত মেলেনি, তবে আমেরিকার দীর্ঘদিনের অভিযোগ, চিন হিউস্টনের দূতাবাস থেকে পুরো দেশে ঘৃণ্য কাজকর্ম চালায়। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মার্কিন নির্দেশের কঠোর নিন্দা করে বলেছেন, চিনের বিরুদ্ধে আমেরিকার যাবতীয় পদক্ষেপে নয়া মাত্রা যোগ করে সামান্য সময়েরক নোটিসে হিউস্টনে চিনা কনস্যুলেট জেনারেল একতরফা বন্ধের নির্দেশ দেওয়া হল। আমেরিকা তা প্রত্য়াহার না করলে কঠিন প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
Sheikh Hasina : 'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
Tiger Shroff: টাইগার শ্রফকে শ্যুট করার জন্য মাত্র ৩৫ হাজার টাকা! ছিল বিদেশের প্রলোভনও, ঘটনায় গ্রেফতার আরও এক
টাইগার শ্রফকে শ্যুট করার জন্য মাত্র ৩৫ হাজার টাকা! ছিল বিদেশের প্রলোভনও, ঘটনায় গ্রেফতার আরও এক

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget