এক্সপ্লোর

Donald Trump : 'টার্গেট করার মতো আর কিছু অবশিষ্ট নেই', ইরানের সঙ্গে 'শীঘ্রই' সংঘর্ষ শেষের ইঙ্গিত ট্রাম্পের

Iran-US Conflict : যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ভারতে তেল-গ্যাস নিয়ে সংকটের পরিবেশ তৈরি হয়েছে।

ওয়াশিংটন ডিসি : দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। ইরান এবং ইজরায়েল-আমেরিকা দুই পক্ষই একে অপরকে টার্গেট করে সমানে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে, যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ভারতে তেল-গ্যাস নিয়ে সংকটের পরিবেশ তৈরি হয়েছে। এই আবহে দ্রুত যুদ্ধের সমাপ্তি কামনা করছেন সকলেই। কিন্তু, আদৌ কি এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে ? এনিয়ে নানা চর্চার মধ্যেই এবার বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে চলতে থাকা যুদ্ধ "শীঘ্রই" শেষ হবে। কারণ, তাঁর দাবি, নাগাড়ে সামরিক হামলার পর ইরানে 'টার্গেট করার মতো আর কিছুই পড়ে নেই।' Axios-এর সঙ্গে ফোনে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "যুদ্ধ দারুণ চলছে। আমরা টাইম-টেবিলের অনেক আগে এগিয়ে গেছি। আমরা যতটা ক্ষতি করা সম্ভব বলে ভেবেছিলাম, তার থেকেও বেশি ক্ষতি করতে পেরেছি, এমনকী প্রকৃত ছয়-সপ্তাহের পরিকল্পনার থেকেও।" এই দ্বন্দ্বের টাইমলাইন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি যখন শেষ করতে চাইবেন, তখনই শেষ করে দিতে পারেন। তাঁর কথায়, "ছোটখাট এটা-ওটা...যে কোনও সময় আমি এটা শেষ করতে চাই, এটা শেষ হবে।" 

অথচ ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের ১২-তম দিনেও চলছে লাগাতার হামলা-পাল্টা হামলা। কোনও পক্ষই থামতে রাজি নয়। দু'পক্ষই দাবি করছে, যুদ্ধে তারাই এগিয়ে। অন্যদিকে, বুধবারও তেল আভিভ-সহ ইজরায়েলের একাধিক জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ইরান।  ইরাকের বাগদাদে, আমেরিকার দূতাবাসে আঘাত হেনেছে তেহরানের ড্রোন। ইরানের ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের অন্যতম বড় তৈল শোধনাগার রুইয়েস বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। হঠাৎ করেই যুদ্ধের অভিমুখ যেন ঘুরে গেছে জ্বালানির দিকে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার আক্রমণ যতদিন না বন্ধ হচ্ছে, পারস্য উপসাগর দিয়ে - এক লিটার তেলও ছাড়া হবে না। 

বিশ্বের ২০ শতাংশ অপরিশোধিত তেল সরবরাহ হওয়া হরমুজ প্রণালী আগেই বন্ধ করেছিল ইরান। আমেরিকার চাঞ্চল্যকর দাবি, এবার সেখানে মাইন বিছোতে শুরু করেছে IRGC-র নৌবাহিনী। এই খবর সামনে আসার পরেই সমাজমাধ্যম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে লেখেন, যদি কোনও কারণে হরমুজ প্রণালীর কাছে মাইন পাতা হয় এবং তা দ্রুত সরানো না হয়, তাহলে ইরানের সামরিক পরিণতি ভয়ঙ্কর হবে।

হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে, ইরানের নৌবাহিনী লক্ষ্য করে জোরালো হামলা চালায় আমেরিকা। তাদের তরফে দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা একের পর এক ছোট জাহাজ এবং জলযানে আছড়ে পড়ছে মিসাইল। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইরান সব মিলিয়ে ইরানের ১৬টি জাহাজ ধ্বংস করে দিয়েছে। এরমধ্য়ে মাইন পাতার কাজে যুক্ত জাহাজও রয়েছে।

মঙ্গলবার রাতে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর-সহ একাধিক এলাকায় বোমাবর্ষণ করে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী। তেহরানে তেলের ডিপোর কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেখা গেছে কালো ধোঁয়া। পাল্টা জেরুজালেম, তেল আভিভে মিসাইল হামলা চালিয়েছে ইরান। বাহরিন ও ইরাকের কুর্দিস্তানে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করেও ইরানের হামলার খবর মিলেছে। আমেরিকার বন্ধু দেশগুলোকে লাগাতার টার্গেট করে যাচ্ছে ইরান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget