এক্সপ্লোর

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?

US Security Alert: পশ্চিম এশিয়া ছাড়তে নাগরিকদের পরামর্শ মার্কিন দূতাবাসের, ইরানকে ঘিরে বাড়ছে উত্তেজনা

নয়া দিল্লি: পশ্চিম এশিয়ায় ক্রমশ জটিল হয়ে উঠছে নিরাপত্তা পরিস্থিতি। এই আবহেই জর্ডন, ইজরায়েল, ইরাক-সহ একাধিক দেশে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকার নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। স্পষ্টভাবে বলা হয়েছে, যাঁরা বর্তমানে পশ্চিম এশিয়ায় রয়েছেন, তাঁরা যত দ্রুত সম্ভব এলাকা ছাড়ার বিষয়টি বিবেচনা করুন। আর যাঁরা এখনই বেরোতে পারছেন না, তাঁরা জরুরি পরিস্থিতিতে দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। 

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। হঠাৎ করেই আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, বাণিজ্যিক বিমান পরিষেবা স্থগিত হওয়া বা সীমান্তে কড়াকড়ি আরোপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে মার্কিন নাগরিকদের স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে, দূতাবাসের বার্তা নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং জরুরি নথি ও প্রয়োজনীয় সামগ্রী সবসময় হাতের কাছে রাখতে বলা হয়েছে।

বিশেষ করে ইজরায়েলে মার্কিন নাগরিকদের কাছাকাছি শেল্টারের অবস্থান আগে থেকেই জেনে রাখতে বলা হয়েছে। সাইরেন বাজলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জর্ডনে থাকা নাগরিকদের সীমান্ত এলাকা এবং বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইরাকেও অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সতর্কবার্তার নেপথ্যে রয়েছে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে, পাশাপাশি মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা এবং কূটনৈতিক কেন্দ্রগুলিতে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি মার্কিন মালিকানাধীন একটি জ্বালানিবাহী জাহাজে হামলার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গোয়েন্দা সূত্রে সম্ভাব্য পাল্টা হামলা বা ড্রোন আক্রমণের আশঙ্কার কথাও উঠে এসেছে। (ABP Live)

বিশ্লেষকদের মতে, ইরান-ইজরায়েল উত্তেজনার পাশাপাশি এই অঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের মতো এলাকাতেও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে শুধু মার্কিন নাগরিক নয়, পশ্চিম এশিয়ায় অবস্থানকারী অন্যান্য বিদেশি নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হচ্ছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও কঠোর ভ্রমণ নির্দেশিকা জারি করা হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা না হলেও পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। তাই আগামী কয়েক দিন পরিস্থিতির গতিপ্রকৃতি গোটা বিশ্বের কূটনৈতিক ও অর্থনৈতিক সমীকরণের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget