এক্সপ্লোর

Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?

US Tests Nuclear Missile: হিরোশিমায় যে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা, তার থেকে ২০ গুণ বেশি শক্তিশালী ওয়ারহেড বহন করতে সক্ষম Minuteman III Doomsday ক্ষেপণাস্ত্র। 

নয়াদিল্লি: ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই পরমাণু অস্ত্র পরীক্ষা করল আমেরিকা। পরমাণু শক্তিসম্পন্ন Minuteman III Doomsday ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তারা, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে গিয়ে, এমনকি পৃথিবীর যে কোনও জায়গায় উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। হিরোশিমায় যে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা, তার থেকে ২০ গুণ বেশি শক্তিশালী ওয়ারহেড বহন করতে সক্ষম Minuteman III Doomsday ক্ষেপণাস্ত্র। (US Tests Nuclear Missile)

আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধের তীব্রতা লাগাতার বেড়েই চলেছে। সেই আবহেই পরমাণু শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা। মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে আমেরিকার Air Force Global Strike Command পরমাণু শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে বলে জানা গিয়েছে। দু'টি টেস্ট-রিএন্ট্রি ভেহিকলের সাহায্য় এই পরীক্ষা হয়, অর্থাৎ একটি পেলোড এক বা একাধিক ওয়ারহেড নিয়ে মহাকাশ হয়ে উড়ে যেতে পারে এবং ফের বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৩ হাজার কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর যে কোনও প্রান্তে হামলা চালানো সম্ভব। (US-Iran War)

তবে নিরস্ত্র অবস্থাতেই রকেটটি পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেটিকে GT 254 হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। জানা গিয়েছে, উৎক্ষেপণের পর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কয়েক হাজার মাইল পাড়ি দেয় ওই ক্ষেপণাস্ত্র। মার্শা আইল্যান্ডে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। আমেরিকার সেনা আধিকারিকদের দাবি, পরমাণু-ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পারফর্ম্যান্স, কার্যকারিতা, নির্ভুল আঘাত হানার ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা যাচাই করে দেখতেই এই পরীক্ষা। এর আগে, গত বছর নভেম্বর মাসে এই ক্ষেপণাস্ত্রই পরীক্ষা করে আমেরিকা।

৫৬৭ ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের কম্যান্ডার ক্যারি রে জানিয়েছেন, সামরিক অভিযানের সময় ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন অংশ কী ভাবে কাজ করবে, তা পরখ করে দেখা হয়। আমেরিকা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পারফর্ম্যান্সের উন্নতি ঘটাতে এই ধরনের পরীক্ষা জরুরি।  তবে যে সময় পরমাণু শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তারা, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একযোগে ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। পাল্টা আঘাত নেমে আসছে ইরানের তরফেও। এই মুহূর্তে যুদ্ধের আঁচে তপ্ত পশ্চিম এশিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের উপর আরও জোরাল আক্রমণ করতে প্রস্তপত তাঁরা। আরও বড় হামলা সময়ের অপেক্ষা মাত্র। তাই আমেরিকার পরমাণু শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ। গত বছরের শেষ দিকেই নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা কর্মসূচি শুরু করতে নির্দেশ দেন ট্রাম্প। পরমাণু অস্ত্রের নিরিখে চিন এবং রাশিয়ার থেকে পিছিয়ে থাকতে নারাজ আমেরিকা। তবে রাশিয়ার থেকে চিনের পরমাণু শক্তি অনেক বেশি বলে জানা গিয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget