এক্সপ্লোর

US-Iran War: ‘ইরান থেকে ড্রোন ছোড়া হয়নি’, বলছে ব্রিটেন, তাহলে সাইপ্রাসে হামলা চালাল কে? বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব

Cyprus Drone Attack: ১৯৫৭ সালে ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা অর্জন করে সাইপ্রাস।

নয়াদিল্লি: একদিকে দুই শক্তিশালী দেশ, আমেরিকা এবং ইজ়রায়েল। অন্য দিকে, কোণঠাসা হয়ে পড়া ইরান। তাদের মধ্যে ভীষণ যুদ্ধের প্রভাব পড়েছে সর্বত্র। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন আছড়ে পড়ছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে। কিন্তু সাইপ্রাসে ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটিতে ড্রোন হামলা নিয়ে দ্বন্দ্ব সপ্তমে। ব্রিটেনের বায়ুসেনা ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে বলে প্রথমে অভিযোগ ওঠে। কিন্তু এখন জানা যাচ্ছে, ওই ড্রোন ইরান থেকে ছোড়া হয়নি। (Cyprus Drone Attack)

১৯৫৭ সালে ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা অর্জন করে সাইপ্রাস। কিন্তু এখনও সেখানে ব্রিটেনের দু'টি ঘাঁটি রয়েছে, যা সার্বভৌম ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত (Sovereign Base Areas). রবিবার মধ্যরাতের কিছু সময় পর, সাইপ্রাসের আকরোতিরিতে ব্রিটেনের বায়ুসেনার রেডার ভেদ করে আছড়ে পড়ে একটি ড্রোন। ওই ড্রোনটির মোকাবিলায় একাধিক যুদ্ধবিমান নামে। ড্রোনের আঘাতে একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তও হয়। এর পর সোমবার দুপুরের পর আরও দু'টি ড্রোন ধরা পড়ে রেডারে। ফলে ভুলবশত নয়, ইচ্ছাকৃত ভাবেই সাইপ্রাসে ড্রোন পাঠানো হয় বলে মনে করা হচ্ছে। (US-Iran War)

ওই ঘটনায় কোনও প্রাণহানি না ঘটলেও, আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধের আঁচ সেখানে পৌঁছে যাওয়ায় উদ্বেগ ছড়ায়। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত সাইপ্রাসে ড্রোন হামলার বিষয়টি ভাল ভাবে গ্রহণ করেনি ব্রিটেনও। সেখানে ব্রিটেনের সৈনিক এবং তাঁদের পরিবারের সদস্যরাও সেখানেই ঢুকে পড়ে ড্রোন। 

সাইপ্রাসে ব্রিটেনের বায়ুসেনাঘাঁটিতে আঘাত হানতে যে ড্রোন ঢুকে পড়ে, তা ইরানের 'শাহেদ' (Shahed) ড্রোন বলেই জানা গিয়েছিল প্রথমে। বিপদ আঁচ করে নিরাপত্তা আরও আঁটোসাটো করে ব্রিটেন। বাড়তি সেনা, হেলিকপ্টার, বিমান উড়িয়ে আনা হবে বলে ঠিক হয়। কিন্তু এখন জানা যাচ্ছে, ওই ড্রোন ইরান থেকে ছোড়া হয়নি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে বলে, ‘আকরোতিরি ঘাঁটিতে শাহেদের মতো যে ড্রোনটি আছড়ে পড়েছিল, নিশ্চিত ভাবে সেটি ইরান থেকে ছোড়া হয়নি’। তাহলে কে বা কারা ওই ড্রোন ছুড়ল, তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। 

সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্তোদুলাইডস দানিয়েছেন, সাইপ্রাস কোনও রকম সামরিক অভিযানে অংশ নিতে চায় না। স্বাধীনতাপ্রাপ্তির এত বছর পরও কেন সেখানে ব্রিটেনের ঘাঁটি থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের সাধারণ মানুষ। সাইপ্রাস থেকে ব্রিটেনকে বেরিয়ে যেতে হবে বলে জানিয়ে রাস্তায়ও নামেন অনেকে। তবে এই গোটা ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বও উঠে আসছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মহলে। ব্রিটেনকে যুদ্ধে টেনে আনতে অন্য কেউ ওই ড্রোন ছুড়ে থাকতে পারে বলে দাবি তুলছেন ইজ়রায়েল বিরোধীরা। সৌদির তৈল সংস্থা Aramco এবং তুরস্ক, আমিরশাহিতে হামলার পিছনেও মোসাদের হাত থাকতে পারে বলে দাবি উঠছে। যদিও এর সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি এখনও পর্যন্ত। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Weather Alert: কলকাতায় মুষলধারে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা
Weather Alert: কলকাতায় মুষলধারে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা
Cockroach Janta Party: CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget