এক্সপ্লোর

ভারতকে ডোনেট করা প্রথম দফার ১০০ ভেন্টিলেটর সামনের সপ্তাহে পাঠাতে তৈরি আমেরিকা, মোদিকে ট্রাম্প, জানাল হোয়াইট হাউস

মোদিও কয়েক দফা ট্যুইট করে ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে তাঁর উষ্ণ ও ফলদায়ক আলোচনা হওয়ার কথা ঘোষণা করেন। লেখেন, জি-৭ এ পৌরহিত্য করা, কোভিড-১৯ অতিমারী ও আরও নানা ইস্যুতে ওনার প্ল্যান নিয়ে কথা হয়েছে আমাদের। ভারত-মার্কিন আলোচনার যে গভীরতা, সমৃদ্ধ চরিত্র আছে, তা কোভিড-পরবর্তী বিশ্ব পটভূমিতেও একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থাকবে।

ওয়াশিংটন: ভারতকে ডোনেট করা প্রথম পর্যায়ের ১০০টি ভেন্টিলেটর সামনের সপ্তাহেই পাঠাতে প্রস্তুত থাকবে আমেরিকা। মঙ্গলবার কনফারেন্স কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বলেছে, জি-৭ সামিট, কোভিড-১৯ মোকাবিলা ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে দুই নেতার আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট এটা জানাতে পেরে আনন্দিত যে, ডোনেট করা ১০০টি ভেন্টিলেটর ভারতকে সামনের সপ্তাহে পাঠানোর জন্য তৈরি হয়ে যাবে আমেরিকা। মোদিও কয়েক দফা ট্যুইট করে ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে তাঁর উষ্ণ ও ফলদায়ক আলোচনা হওয়ার কথা ঘোষণা করেন। লেখেন, জি-৭ এ পৌরহিত্য করা, কোভিড-১৯ অতিমারী ও আরও নানা ইস্যুতে ওনার প্ল্যান নিয়ে কথা হয়েছে আমাদের। ভারত-মার্কিন আলোচনার যে গভীরতা, সমৃদ্ধ চরিত্র আছে, তা কোভিড-পরবর্তী বিশ্ব পটভূমিতেও একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প সাতটি দেশের গোষ্ঠীতে আমেরিকার নেতৃত্বের কথা বলেছেন, বর্তমান সদস্য দেশগুলির বাইরেও গোষ্ঠীর পরিধি বাড়িয়ে তাতে ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে সামিল করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটে তিনি আমেরিকায় হতে চলা পরবর্তী জি-৭ শীর্ষবৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ পাঠিয়েছেন। মোদিও ট্রাম্পের প্রশংসা করেছেন তাঁর সৃষ্টিশীল, সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির জন্য, স্বীকার করেছেন যে, কোভিড-পরবর্তী দুনিয়ার পরিস্থিতির সঙ্গে মানানসই হবে এমন সম্প্রসারিত মঞ্চ। পিএমও আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, প্রস্তাবিত শীর্ষ সম্মেলনের সাফল্য নিশ্চিত করতে আমেরিকা, অন্যদের সঙ্গে রাজ করতে পেরে খুশি হবে ভারত। পাশাপাশি আমেরিকায় চলতি নাগরিক অসন্তোষ, বিক্ষোভ, অশান্তির ঘটনায়ও উদ্বেগ জানিয়ে তার দ্রুত সমাধানের আশা প্রকাশ করে শুভেচ্ছা পাঠিয়েছেন মোদি। পিএমও-র বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দুদেশে কোভিড-১৯ পরিস্থিতি, ভারত-চিন সীমান্ত পরিস্থিতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার নিয়েও মতামত বিনিময় করেছেন। আলোচনার মাঝে ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর ভারত সফরের কথাও আনন্দের সঙ্গে স্মরণ করেন। তখন মোদি বলেন, নানা দিক থেকে ওই সফর স্মরণীয়, ঐতিহাসিক হয়ে রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কেও নতুন প্রাণ এনেছে। দুজনের আলোচনার ব্য়তিক্রমী উষ্ণ মেজাজের মধ্য দিয়ে ভারত-মার্কিন সম্পর্কের বিশেষ চরিত্র, ব্যক্তিগত স্তরে দুই নেতার পারস্পরিক সৌহার্দ্যেরই প্রতিফলন ঘটেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget