এক্সপ্লোর

Yogi attacks Akhilesh : 'নিজের বাবাকেই সম্মান জানাতে পারনেনি', যোগীর নিশানায় অখিলেশ

Budget Session in UP Assembly : রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। সেখানে বক্তব্য রাখতে উঠেই অখিলেশকে আক্রমণ করলেন যোগী।

লখনৌ : উত্তরপ্রদেশের রাজনীতিতে একে অপরের কঠিন প্রতিপক্ষ। তাই আক্রমণ-প্রতি আক্রমণ চলতেই থাকে। এবার ব্যক্তিগত-প্রসঙ্গ তুলে অখিলেশ যাদবকে (Akhilesh Yada) বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বললেন, 'উনি নিজের বাবা তথা বর্ষীয়ান রাজনীতিক মুলায়ম সিং যাদবকেই সম্মান জানাতে পারেননি।' রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন (Budget Session) চলছে। সেখানে বক্তব্য রাখতে উঠেই অখিলেশকে আক্রমণ করলেন যোগী।

যোগী বললেন, "বলা হয় যে, ছেলেরাই ভুল করে থাকে। আমি অবাক হয়ে যাই, যখন ওরা গণতন্ত্রের কথা বলে। ওরা রাজ্যে নিরাপত্তার কথা বলে।" এরপরই সমাজবাী পার্টির প্রধানকে নিশানা করে তিনি বলেন, "লজ্জা তো আপনার হওয়া উচিত। কারণ, আপনি নিজের বাবাকে সম্মান জানাতে পারেননি। " প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে প্রয়াত হন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সমাজবাদী পার্টির ট্যুইটার প্ল্যাটফর্ম থেকে এই খবর জানান মুলায়ম পুত্র অখিলেশ যাদব। তিনি লেখেন ,'  আমার শ্রদ্ধেয় বাবা এবং সবার নেতা আর নেই - শ্রী অখিলেশ যাদব '  । 

অখিলেশকে একহাত নেওয়ার পাশাপাশি বিরোধীদের একযোগ নিশানা করে মুখ্যমন্ত্রী যোগী বলেন, "উত্তরপ্রদেশকে 'রোগী রাজ্য' বলতে গর্ব বোধ করে ওরা। রাজ্যকে নিয়ে ওদের অভিপ্রায় এতেই পরিষ্কার হয়ে গেছে। ওরা যখন সরকারে ছিল, তখন রাজ্যের জন্য কিছু করতে পারেনি। কিন্তু, যখন ডবল ইঞ্জিন সরকার দ্রুত গতিতে কাজ করে চলেছে, মানুষের উপকার করছে, তখন ওরা হতাশ।"

উঠে আসে প্রয়াগরাজ ঘটনার কথাও। যেখানে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডে একাধিকজনের গুলি চালানোর অভিযোগ ওঠে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'জিরো টলারেন্স নীতি নিয়ে ঘটনাটি দেখছে সরকার।' এর পরেই তিনি আতিক আহমেদকে সাংসদ করায় সমাজবাদী পার্টিকে একহাত নেন। প্রসঙ্গত, ২০০৫ সালে বিসএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডের মূল প্রত্যক্ষদর্শীকে গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে প্রয়াগরাজে গুলি করে খুন করা হয়। 

যোগী বলেন, "ওই ঘটনায় যারা অভিযুক্ত ছিল তারা কি সমাজবাদী পার্টির ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠেনি ? সপা কি ওঁকে সাংসদ বানায়নি ? এই মাফিয়াদের আমরা ছাড়ব না। যে-ই মাফিয়া হোক না কেন, রাজ্যে আমরা মাফিয়ারাজ চলতে দেব না।"

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget