এক্সপ্লোর

Uttar Pradesh News: শিশুর ক্ষতে ফেভিকুইক লাগিয়ে দিলেন ডাক্তার, পরে তুলতেই লেগে গেল ৩ ঘণ্টা, ৪টি সেলাই পড়ল

Fevikwik on Wound: উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা।

মেরঠ: ক্ষতস্থান সেলাই করার পরিবর্তে ক্ষতস্থান বন্ধ করা হল Fevikwik আঠা দিয়ে। বিশেষ টোটকা প্রয়োগ করে এই কাণ্ড কোনও আম আদমি ঘটাননি, বরং এক চিকিৎসকই এমন চিকিৎসা করেছেন। এক শিশুর রক্তপাত বন্ধ করতে তিনি ক্ষতস্থান Fevikwik দিয়ে জুড়ে দেন বলে অভিযোগ সামনে এসেছে। (Fevikwik on Wound)

উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা। বেসরকারি হাসপাতালের চিকিৎসকের দিকে আঙুল তুলছেন শিশুটির পরিবারের লোকজন। মেরঠের অভিজাত এলাকা জাগৃতি বিহারে থাকেন সর্দার জসপিন্দর সিংহ। তাঁর ছেলের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। (Uttar Pradesh News)

জসপিন্দর জানিয়েছেন, খেলতে খেলতে টেবিলের ধারে মাথা ঠুকে যায় ছেলের। কপাল থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন মিলে ছেলেকে ভাগ্যশ্রী হাসপাতালে ভর্তি করে। সেখানে এক চিকিৎসকই পরিবারকে ৫টাকার Fevikwik কিনে আনতে বলেন। 

আঠা দিয়ে ক্ষতস্থান জোড়া হবে বলে প্রথমে বুঝতে পারেননি জসপিন্দরের পরিবারের লোকজনও। চিকিৎসকের কথা মতো তাই Fevikwik কিনেও আনেন তাঁরা বাজার থেকে। কিন্তু চিকিৎসকের হাতে তা তুলে দিতেই দেখা যায় শিশুটির ক্ষতস্থানে Fevikwik-এর প্রলেপ লাগিয়ে দিচ্ছেন তিনি।

গোটা ঘটনায় হতবাক হয়ে যায় জসপিন্দরের পরিবার। কী করণীয় বুঝতে পারছিলেন না তাঁরা। ওদিকে, শিশুটিও যন্ত্রণায় ছটফট করছিল, একটানা কেঁদে যাচ্ছিল। কিন্তু ভুল শুধরে নেওয়ার পরিবর্তে, ওই চিকিৎসক জানান, কিচ্ছু হয়নি। নার্ভাস হয়ে গিয়েছে শিশুটি। তাই কাঁদছে। একটু পরেই যন্ত্রণা কমে যাবে বলে পরিবারকে আশ্বাসও দেন তিনি।

সেই অবস্থাতেই শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে যান পরিবারের লোকজন। কিন্তু সারারাত যন্ত্রণায় ছটফট করে সে। পরদিন সকালে লোকপ্রিয় হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার চিকিৎসকরা ছুটে আসেন। পরিবারের দাবি, ওই Fevikwik তুলতেই তিন ঘণ্টা সময় লেগে যায়। এর পর ক্ষতস্থান পরিষ্কার করে শুরু হয় চিকিৎসা। চারটি সেলাই পড়ে ক্ষতস্থানে।

শুধু তাই নয়, পরিবারের অভিযোগ, আরও বিপদ ঘটতে পারত। তরল Fevikwik শিশুটির চোখেও ঢুকে যেতে পারত। কিন্তু ওই চিকিৎসক সেসবের পরোয়া করেননি। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন মেরঠের চিফ মেডিক্যাল অফিসার অশোক কাটারিয়া। শিশুটির পরিবার অভিযোগ জানিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। দোষ প্রমাণিত হলে সেই মতো পদক্ষেপ করা হবে বলে আশ্বাসও দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরেও অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার।

সেরা শিরোনাম

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cold and Cough Medicine: সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget