এক্সপ্লোর

Uttar Pradesh News: সংক্রমণ বৃদ্ধির জের, দশম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের

Uttar Pradesh School Close: শীতকালীন ছুটি কাটিয়ে নতুন বছরের শুরুতে স্কুলে খোলার কথা থাকলেও, করোনা সংক্রমণের (Corona Case) জেরে মকর সংক্রান্তি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

নয়াদিল্লি: উত্তর প্রদেশে (Uttarpradesh) লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। সতর্কতা অবলম্বনে কড়া বিধি জারি করেছে উত্তর প্রদেশ সরকার। তারই অংশ হিসেবে স্কুল বন্ধ (School Close) রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। দশম শ্রেণি (Class X) পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের। সূত্রের খবর, আগামীকাল ৬ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।

উল্লেখ্য, গত বছর শেষের দিকে শীতকালীন ছুটি পড়ে উত্তর প্রদেশের স্কুলগুলিতে। নতুন বছরের শুরুতে স্কুলে খোলার কথা থাকলেও, করোনা সংক্রমণের জেরে মকর সংক্রান্তি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস কীভাবে হবে তা নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে আপাতত দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা অনলাইন ক্লাস করবে।

সংক্রমণ বৃদ্ধির জেরে নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে। প্রশাসন সূত্রে খবর, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশকালীন বিধি নিষেধ। আপাতত জিম, রেস্তোরাঁয় ৫০ শতাংশ জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। যেসব জেলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা এক হাজারের বেশি, সেই সব জেলায় এই বিধি জারি থাকবে। এদিকে শিশুদের এখনও টিকা না দেওয়ায় রাজ্যে শিশুদের স্কুলগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে ২৩ জন এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গতকালের হিসেব অনুযায়ী একদিনে সংক্রমিত হয়েছেন ৯০০ জন। 

এদিকে দেশে করোনায় দৈনিক সংক্রমণ একলাফে ৫৫ শতাংশ বাড়ল। চারগুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯৭ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৪।  

আরও পড়ুন: Pulwama Encounter : পুলওয়ামায় এক পাক নাগরিক সহ ৩ জইশ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget