এক্সপ্লোর

Uttarakhand Cloudburst : উত্তরাখণ্ডে হড়পাবানের তাণ্ডব থেকে রক্ষা পেল না সেনা ক্যাম্প, খোঁজ মিলছে না ৯ জওয়ানের !

Flash Floods : গঙ্গোত্রী যাওয়ার পথে ধরালী হল প্রধান যাত্রাবিরতির জায়গা এবং এখানে অনেক হোটেল, রেস্তরাঁ এবং হোম-স্টে রয়েছে।

উত্তরকাশী : হড়পাবানের গ্রাস থেকে রক্ষা পেল না সেনা ক্যাম্পও। উত্তরাখণ্ডের হর্ষিলে রয়েছে ওই ক্যাম্প। এদিন মেঘভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া হড়পাবানে ভেসে যান ৯ জন সেনা জওয়ান। তার পর থেকে তাঁদের আর খোঁজ মিলছে না। হর্ষিলের এই সেনা ক্যাম্প থেকে ৪ কিলোমিটার দূরে ধরালী গ্রামে এদিন দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ মেঘভাঙা বৃষ্টির তাণ্ডব শুরু হয়। 

গঙ্গোত্রী যাওয়ার পথে ধরালী হল প্রধান যাত্রাবিরতির জায়গা এবং এখানে অনেক হোটেল, রেস্তরাঁ এবং হোম-স্টে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পাবান দেখা দেয়। 

এই ঘটনার ১০ মিনিটের মধ্যেই প্রায় ১৫০ কর্মী মোতায়েন করে সেনা। আটকে পড়া গ্রামবাসীর উদ্ধারকাজে সঙ্গে সঙ্গে হাত লাগায় উদ্ধারকারী দল। সেখানেই তাঁদের জরুরি পরিষেবা দেওয়া হয়। এক বিবৃতিতে সেনার তরফে বলা হয়েছে, "পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত সাধারণ নাগরিককে সম্ভাব্য সকল সহায়তা প্রদানে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।" 

বিস্তারিত...

এদিন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পাবান ও কাদা ধস নামে। যার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পর ভয়ঙ্কর সব ছবি ও ভিডিও সামনে আসে। দুর্যোগের ফলে উত্তরকাশীর ধরালী গ্রামে জল ও ধ্বংসাবশেষের স্রোত বয়ে যায়, প্লাবিত হয় এলাকা। ক্ষীর গঙ্গা নদীর ক্যাচমেন্ট এরিয়ায় মেঘভাঙা বৃষ্টির জেরে উদ্ভূত পরিস্থিতিতে ধরালী গ্রামে তীব্র আতঙ্ক ছড়ায়। আতঙ্কে অনেকে চিৎকার শুরু করে দেন। কাদা থেকে বেরনোর চেষ্টা করার সময় একজনকে হোঁচট খেতে দেখা যায়। 

হড়পা বানের জেরে পবিত্র গঙ্গোত্রী ধামের সব সংযোগকারী সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক এজেন্সি কাজে নামে। পর্যটকদের রেকর্ড করা দৃশ্যে দেখা গেছে যে, পাহাড়ের উপর দিয়ে ধ্বংসাবশেষ বহনকারী একটি প্রবল স্রোত বয়ে যাচ্ছে, যা বেশ কয়েকটি বাড়িঘর এবং গাছপালা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনায় ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫০-এর বেশি মানুষের কোনও হদিশ মিলছে না। ঘটনার খবর পেয়ে NDRF, SDRF, জেলা প্রশাসন ও অন্যান্য দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে। এক্স হ্যান্ডেলে এমনই জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। পরিস্থিতির খোঁজখবর নিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। ধামির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

 

সেরা শিরোনাম

Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Mamata Banerjee:
"আমরা ছাড়ব না, ওরা বাংলা লুঠ করেছে", দিল্লি থেকে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, "উনি যা ইচ্ছা বলুন", পাল্টা বিজেপি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget