এক্সপ্লোর

Uttarakhand Tunnel Rescue : হাতে পাথর খোঁড়া শুরু, জলের স্রোতে ব্যাহত ভার্টিক্যাল ড্রিলিং, কবে উদ্ধার হবেন শ্রমিকরা ?

Uttarakhand News : গোটা দেশ যে প্রশ্নের উত্তর খুঁজছে, তার নিশ্চিত কোনও উত্তর নেই সোমবার রাতেও।

পার্থপ্রতিম ঘোষ, উত্তরকাশী : উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarakhand Tunnel Collapse ) আটকে থাকা শ্রমিকরা অন্ধকারের জগত পেরিয়ে আলোর পথ দেখবেন কবে ? শেষপর্যন্ত কবে উদ্ধার করা যাবে ধসের জেরে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ? গোটা দেশ যে প্রশ্নের উত্তর খুঁজছে, তার নিশ্চিত কোনও উত্তর নেই সোমবার রাতেও।

সিল্কিয়ারা টানেল (Silkyara Tunnel) খোঁড়ার কাজে গিয়ে আটকে পড়েছেন বাংলার ৩ জন সহ ৪১ জন শ্রমিক। বারবার প্রশ্নের মুখে পড়ছে, আগে দু'বার ধস নামা পাহাড়ের নিচে সুড়ঙ্গে কাজের সময় উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা কি নেওয়া হয়েছিল শ্রমিকদের জন্য, তা নিয়ে। তার সঙ্গে আপাতত ঠিক কোন জায়গায় উদ্ধারকাজ ?

বিপত্তির বোঝা বেড়েছে ভার্টিক্যাল ড্রিলিংয়ের (Vertical Drilling) ক্ষেত্রেও। গতকাল থেকে পাহাড়ের মাথা থেকে উলম্বভাবে খুড়ে নিচে নামার কাজ শুরু হয়েছে। প্রায় ৩৬ মিটার পর্যন্ত নিচে নামা গেলেও ভার্টিক্যাল ড্রিলিংয়ের সময় নরম পাহাড়ের আস্তরণ থেকে বেরিয়ে পড়ছে জল। যার ফলে সেই জল বের করার কাজ করতে হচ্ছে। উলম্বভাবে প্রায় ৮৬ মিটার ড্রিল বা গর্ত করার কথা।

অন্যদিকে, সুড়ঙ্গ বরাবর আড়াআড়ি এগোনোর কাজে যন্ত্রের ভরসা ছেড়ে শেষমেশ হাতের ভরসা শুরু হয়েছে। মার্কিন অগার মেশিন ভেঙে চুরমার হয়ে যাওয়া অংশ বের করে আনার পাশাপাশি হাতে পাথর কাটার কাজ শুরু করেছেন একদল অভিজ্ঞ শ্রমিক। ২৪ জন শ্রমিক তিন শিফটে ২৪ ঘণ্টা উদ্ধারকাজ করার কাজে লাগানো হবে। যন্ত্রের মাধ্যমে যতটা তাড়াতাড়ি সম্ভব, তেমনটা স্বাভাবিক ভাবেই সম্ভব নয় হাতে। কিন্তু বারবার বাধার মুখে পড়ে উদ্ধারকাজে প্রয়োজনীয় বদলের বিষয়ে গুরুত্ব দিয়ে মানুষেই আস্থা রাখছে কর্তৃপক্ষ।

এদিকে, আটকে থাকা শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেই বিষয়ে রাখা হচ্ছে নজর। সোমবারই টানেলের বাইরে বিএসএন বসিয়েছে নেটওয়ার্ক টাওয়ার। খাওয়া-দাওয়ার পাশাপাশি যাতে শ্রমিকরা পরিবারের লোকজনের সঙ্গে আরও খানিকটা বেশি কথা বলতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। ভাবনাচিন্তা করা হচ্ছে, অল্প রেঞ্জের ওয়াই-ফাই পরিষেবা বসানোর বিষয়েও। 

এদিন সিল্কিয়ারায় উদ্ধারকাজ পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র ও উত্তরাখণ্ডের মুখ্যসচিব S S সান্ধুর। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোজই ব্যক্তিগতভাবে খোঁজ রাখছেন উদ্ধারকাজের। বিভিন্ন ভাবে পাহাড় ফুঁড়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টায় সাফল্য পেতে এখনও বেশ কয়েকটা দিন লাগবে বলেই জানাচ্ছে কর্তৃপক্ষ। কিন্তু সেটা ঠিক কত দিন ? না, অনির্দিষ্টকালের অপেক্ষা ছাড়া নিশ্চিত কোনও উত্তর এখনও নেই।

আরও পড়ুন- ১০ লাখে শুরু করে ১৫ কোটিতে ঘরে ফেরা, আইপিএলে কোন বছর কত বেতন হার্দিকের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget